Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মার্কিনি পণ্যের উপর করের মাত্রা নিয়ে ভারতকে কটাক্ষ আমেরিকার, হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

মার্কিনি পণ্যের উপর করের মাত্রা নিয়ে ভারতকে কটাক্ষ আমেরিকার, হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

Online Desk ফেব্রুয়ারি 23, 2025
untitled design (20)

ওঙ্কার ডেস্কঃ শুল্ক নিয়ে আমেরিকা-ভারতের মধ্যে একটি চাপানউতোর চলছে বেশ কিছু দিন ধরেই। তারই মধ্যে এবার ভারতের উপর পাল্টা শুল্ক চাপানোর কথা ফের শোনা গেল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায়। তিনি জানান, শুধু ভারত নয়, চিনের উপরও পাল্টা শুল্ক চাপানোর ভাবনাচিন্তা শুরু করেছে তাঁর প্রশাশন। ট্রাম্পের স্পষ্ট বার্তা, ‘‘কেউ যদি আমাদের উপর শুল্ক চাপায়, আমরাও তাঁদের উপর সমহারে শুল্ক চাপাব!’’

শনিবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে একের পর এক বিষয়ে ভারতকে আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কথায়, ‘‘কোনও কোম্পানি হোক বা দেশ, যেমন ভারত বা চিন— যদি আমাদের উপর শুল্ক আরোপ করে, তবে আমরাও তাদের উপর শুল্ক চাপাব।’’ মার্কিন সফরের সময় মোদীর সঙ্গে বৈঠকেও শুল্ক বিষয়টি উঠেছিল বলে আগেই জানিয়েছিলেন ট্রাম্প। গত মঙ্গলবার সংবাদমাধ্যমকে তিনি জানান, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের আরও উন্নতি চায় আমেরিকা। ট্রাম্প বলেন, ‘‘তিনি এখানে এসেছিলেন। আমি বলেছি, আপনি শুল্ক ধার্য করুন বা না-করুন, আমি করবই।’’

মোদীর আমেরিকা সফরে দু’দেশের মধ্যে বাণিজ্য চুক্তি হয়েছে, তা আগেই জানা গিয়েছিল। কিন্তু অনেকের কৌতূহলের বিষয় ছিল, ট্রাম্পের সঙ্গে বৈঠকে শুল্ক নিয়ে কোনও আলোচনা হয়েছে কি না ! মোদী সেই ব্যাপারে প্রকাশ্যে মুখ না খুললেও সূত্রের খবর, অনেক কিছু নিয়ে আলোচনা হলেও ট্রাম্প-মোদীর বৈঠকে অধরা থেকেই গিয়েছে শুল্ক সমস্যা। তা যে সত্যি তা মোদীর সফর শেষেই বুঝিয়ে দিচ্ছেন ট্রাম্প। শুল্ক চাপানোর ব্যাপারে তিনি যে অনড় শনিবার তা আরও এক বার স্পষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, ভারত থেকে আমেরিকায় রফতানি হওয়া বিভিন্ন পণ্যের উপরে কতটা শুল্ক বসবে, তা এপ্রিলের দিকে স্পষ্ট করবে ট্রাম্প সরকার।

Post Views: 105

Continue Reading

Previous: তেতে উঠছে অনুদান বিতর্ক, পালটা সাহায্য চাইছেন ট্রাম্প
Next: মহাকুম্ভে ৬২ কোটি পুণ্যার্থী ! যোগী বললেন, শতাব্দীর বিরলতম ঘটনা

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.