Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • লিবারাল পার্টি থেকে পদত্যাগ করতে চলেছেন ট্রুডো

লিবারাল পার্টি থেকে পদত্যাগ করতে চলেছেন ট্রুডো

Online Desk জানুয়ারি 6, 2025
trudeau.jpg

ওঙ্কার বাংলা ডেস্ক: নিজের দল লিবারাল পার্টি থেকে পদত্যাগ করতে চলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে দল ছাড়লেও প্রধানমন্ত্রীর আসন ছাড়বেন কিনা সেই বিষয়ে এখনও কিছু জানাননি কানাডার প্রধানমন্ত্রী। ঘরেবাইরে প্রবল চাপের মুখে পরে তাঁর এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। কানাডার সংবাদমাধ্যম ‘দ্য গ্লোব অ্যান্ড মেল’-এর প্রতিবেদন অনুযায়ী, আগামী বুধবারের মধ্যে নিজের দল ছাড়তে পারেন ট্রুডো।
প্রসঙ্গত, জাস্টিন ট্রুডো ২০১৩ সালে লিবারাল পার্টির নেতা হিসাবে দায়িত্ব নিয়েছিলেন। গত ৯ বছর ধরে তিনি রয়েছেন ক্ষমতায়। বর্তমানে কানাডায় ট্রুডোর জনপ্রিয়তা একেবারে নিম্নমুখী। বারবার তিনি বিতর্কে জড়িয়েছেন একাধিক সিদ্ধান্তের কারণে। আন্তর্জাতিক স্তরে বিভিন্ন দেশের সঙ্গে ট্রুডোর নীতি নিয়ে দেশের অভ্যন্তরে রয়েছে অসন্তোষ। ট্রুডোর প্রধানমন্ত্রিত্বে ভারতের সঙ্গে কানাডার সম্পর্কেরও অবনতি হয়েছে।
২০২৩ সালে এক সমীক্ষায় দেখা গিয়েছিল, কানাডার নাগরিকরা আর জাস্টিন ট্রুডোকে চাইছেন না। সবমিলিয়ে চাপের মুখে পড়ে নিজে থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ট্রুডো। উল্লেখ্য, এর আগে পদত্যাগ করেন কানাডার উপমুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড।

Post Views: 66

Continue Reading

Previous: এইচএমপি ভাইরাসের হদিশ ভারতে, আক্রান্ত এক শিশু
Next: কলকাতা ডার্বির আগে বিদেশী সমস্যা নিয়ে মুখ খুললেন ইস্টবেঙ্গল কোচ, শোনালেন আশার খবর

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.