Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • আমেরিকায় অবৈধ বসবাসকারী ভারতীয়দের ফিরিয়ে নেবে ভারত, আমেরিকা থেকে জানালেন মোদী

আমেরিকায় অবৈধ বসবাসকারী ভারতীয়দের ফিরিয়ে নেবে ভারত, আমেরিকা থেকে জানালেন মোদী

Online Desk ফেব্রুয়ারি 14, 2025
untitled design

ওঙ্কার ডেস্কঃ আমেরিকায় অবৈধ ভাবে বসবাস করা বিভিন্ন দেশের নাগরিকদের নিজেদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ইতিমধ্যে ১০৪ জন ভারতীয় অবৈধবাসীকে আমেরিকা থেকে ভারতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার এই পরিস্থিতিতে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে মোদী জানিয়ে দিলেন, আমেরিকায় যে সকল ভারতীয় অবৈধ ভাবে বসবাস করছেন, তাঁদের ফিরিয়ে নিতে প্রস্তুত ভারতও।

আমেরিকায় অনুপ্রবেশ এবং অবৈধ বসবাস করার নেপথ্যে মানবপাচার চক্র জড়িত রয়েছে বলে দাবি করেন মোদী। এই চক্র ভাঙার কাজে বন্ধু ট্রাম্প ভারতকে পূর্ণ সহযোগিতা করবেন বলেও আশাপ্রকাশ করেন প্রধানমন্ত্রী।

ফ্রান্স সফর সেরে এখন আমেরিকা সফরে আছেন মোদী। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে মোদী বলেন, “যাঁরা অবৈধ ভাবে বিভিন্ন দেশে থাকছেন, তাঁদের সেই সব দেশে থাকার আইনি অধিকার নেই। আমরা বরাবর বলে আসছি যে, যদি ভারতের কোনও নাগরিক অবৈধ ভাবে আমেরিকায় থাকেন, তবে ভারত তাঁদের ফিরিয়ে নিতে প্রস্তুত।” এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও জানান, মানবপাচার চক্রকে গোড়া থেকে নির্মূল করতে পদক্ষেপ করতে হবে। এই কাজে ট্রাম্পকে পাশে পাওয়ার ব্যাপারে আশাবাদী মোদী।

Post Views: 148

Continue Reading

Previous: পুলওয়ামায় শহীদদের শ্রদ্ধা জানাতে দার্জিলিংয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোস
Next: বর্ধমানে শর্তসাপেক্ষে মোহন ভাগবতের সভার অনুমতি দিল হাইকোর্ট

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.