Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের পাশে নেই ভারত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের পাশে নেই ভারত

Online Desk ফেব্রুয়ারি 25, 2025
un.jpg

ওঙ্কার ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে রাষ্ট্রসংঘে মার্কিন যুক্তরাষ্ট্রের আনা প্রস্তাবে ভোটদানে বিরত থাকল ভারত। শুধু ভারত নয় ভোটদানে বিরত রইল চিন-সহ আরও ৬৫ দেশ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ভোটাভুটিকে ঘিরে কার্যত নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তিন বছর অতিক্রান্ত। সেই আবহে ভারতীয় সময় সোমবার গভীর রাতে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যুদ্ধ বন্ধ প্রসঙ্গে দুটি প্রস্তাবের উপর ভোটাভুটি হয়। প্রথম প্রস্তাবটি আনে ইউক্রেন ও তাদের সহযোগী ইউরোপের দেশগুলি। সেই প্রস্তাবে রাশিয়াকে অবিলম্বে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের কথা বলা হয়। অন্য প্রস্তাবটি আনে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প সরকারের আনা সেই প্রস্তাবে একতরফা যুদ্ধ বন্ধের কথা বলা হয়। কিন্তু দীর্ঘ আলোচনার পর দুটি প্রস্তাবের কোনওটিতেই ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি ভারত, চিন, ব্রাজিল-সহ ৬৫টি দেশ।
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা চালিয়েছিল রুশ বাহিনী। হামলা চালানোর আগে ওইদিন সকাল ৬টায় সরকারি টেলিভিশন চ্যানেলে জাতির উদ্দেশে ভাষণে কিভের বিরুদ্ধে ‘সামরিক অভিযানের’ কথা ঘোষণা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার হামলার পাল্টা জবাব দিয়েছে ইউক্রেনও। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে সামরিক সাহায্যও করেছিলেন। কিন্তু বর্তমানে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ইউক্রেনকে সামরিক সাহায্য দেওয়া বন্ধ করে দিয়েছেন। শুধু তাই নয়, সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে ‘একনায়ক’ বলে নিশানা করেছিলেন ট্রাম্প।

Post Views: 91

Continue Reading

Previous: বৃষ্টির পূর্বাভাস কয়েক জেলায়, বৃহস্পতিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা
Next: কোনদিকে বাংলাদেশ ? ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপকাশ ২৮ ফেব্রুয়ারি

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.