Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পাকসেনার দাবিকে উড়িয়ে দিল বালুচ বিদ্রোহী দল জানাল, ৪৮ ঘন্টা অতিক্রম হতেই হত্যা করা হয়েছে ২১৪ জন পণবন্দিকে

পাকসেনার দাবিকে উড়িয়ে দিল বালুচ বিদ্রোহী দল জানাল, ৪৮ ঘন্টা অতিক্রম হতেই হত্যা করা হয়েছে ২১৪ জন পণবন্দিকে

Online Desk মার্চ 15, 2025
ooo

ওঙ্কার ডেস্ক: বালোচিস্তান লিবারেশন আর্মির স্পস্ট বার্তা ২১৪ জন পণবন্দিকে হত্যা করা হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর মিথ্যা প্রতিশ্রুতিকে নিমেষেই নস্যাৎ করে দিয়ে বিএলএ অর্থাৎ বালোচিস্তান লিবারেশন আর্মির পক্ষ থেকে জানানো হয়েছে ২১৪ জন পণবন্দিকেই নির্মম ভাবে হত্যা করেছে তারা। পাকিস্তান সেনা বাহিনীর তরফ থেকে জানানো হয়েছিল, বুধবার রাতেই জাফর এক্সপ্রেস অভিযান সমাপ্ত হয়েছে এবং সকল পণবন্দিকে সম্পুর্ন সুস্থ ও স্বাভাবিক ভাবে উদ্ধার করা হয়েছে। তাছাড়াও জানানো হয় নিহত হয়েছেন ৩৩ জন বালুচ। পাক সরকারের সম্পূর্ণ মিথ্যা এই ঘোষণা সেকেন্ডেই উড়িয়ে দিয়ে বিএলএ-র বিবৃতি, পাকিস্তান সরকার একগুঁয়ে। তাদের দাবি ছিল বালোচিস্তান থেকে তাদের যে সদস্যদের গ্রেফতার করে পাকিস্তানে রাখা রয়েছে সেইসব বন্দিকে মুক্তি দিতে হবে। পরিবর্তে পণবন্দিদেরও মুক্তি দেবে তারা। মুক্তির জন্য ৪৮ ঘন্টা সময়ও নির্ধারন করে দিয়েছিল তারা। কিন্তু পাকিস্তান সরকার কোনও প্রকার আগ্রহ না দেখানোয় শুক্রবার ৪৮ ঘন্টা সময়সীমা শেষ হতেই ২১৪ জন পণবন্দিকে হত্যা করে বালুচ বিদ্রোহীরা। বিএলএ-র দাবির বিপরীতে পাক সরকারের বক্তব্য এখনও স্পষ্ট জানা যায়নি।
উল্লেখ্য, গত মঙ্গলবার কোয়েটা থেকে পেশোয়ার যাওয়ার পথে বালোচিস্তানে জাফর এক্সপ্রেসটি অপহরণ করে বালুচ আতঙ্কবাদীরা। ট্রেনটিতে মোট ৪৪০ জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে। বুধবার পাকসেনার পক্ষ থেকে অভিযান শেষ জানানো হয় পাশাপাশি তাঁরা জানান বালুচ বিদ্রোহীদের হাতে ২৮ জন নিরাপত্তা আধিকারিকের মৃত্যু হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, বালোচ বিদ্রোহীরা বিস্ফোরক সহ জ্যাকেট পরে যাত্রীদের মধ্যে মিশে গিয়েছিল। যার ফলে পাক সেনাবাহিনীর জন্য উদ্ধারকার্য আরও জটিলতর হয়ে ওঠে। তবে নিরাপত্তা বাহিনী পরে জানায়, স্নাইপার বাহিনীকে কাজে লাগিয়ে বিদ্রোহীদের এই কৌশলকে ব্যর্থ করে দেওয়া হয়েছে।
বিএলএ জানায়, জাফর এক্সপ্রেস অভিযানে পাক সেনা সম্পুর্ন ব্যর্থ হয়েছে। নিজেদের সম্মান রক্ষা করতে তারা বাস্তবকে অস্বীকার করছে এবং জনসাধারনকে ভুল তথ্য ছড়াচ্ছে।

Post Views: 95

Continue Reading

Previous: টিজারে নেই কৌশানী! ফার্স্টলুকের পর এবার সামনে এল ‘কিলবিল সোসাইটি’র টিজার
Next: চ্যাঙদোলা বনাম ঠুসে দেওয়া

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.