Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ফের ইরানের ওপর হামলা চালাবে আমেরিকা!

ফের ইরানের ওপর হামলা চালাবে আমেরিকা!

Online Desk এপ্রিল 30, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: মধ্যপ্রাচ্য আর যুদ্ধ গত কয়েকদিনেই একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছে। সেই মত ফের ইরানের ওপর হামলা চালাতে পারে আমেরিকা। যদিও এই হামলার নেপত্থে রয়েছে অন্য কারন। কূটনীতিবিদ দের মতে ইরানকে আলোচনার টেবিলে বসাতে ফের সে দেশে হামলা চালাতে পারে আমেরিকা। এই বিষয়ে বলা হয়েছে, মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড ইরানে ‘সংক্ষিপ্ত অথচ শক্তিশালী’ হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। যদিও এখনও এই বিষয়ে হোয়াইট হাউসের তরফ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কিছু বলা হয়নি।
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সুত্রে জানা গিয়েছে, হরমুজ় প্রণালীর অবরোধ তুলে নেওয়ার আর্জি জানিয়ে আমেরিকাকে ইরান যে প্রস্তাব পাঠিয়েছিল, তা খারিজ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান আলোচনায় বসতে রাজি না-হলে এই অবরোধ চালিয়ে যেতে চান তিনি। অপরদিকে, ইরানের কাছে মজুত থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম নেওয়ার জন্য তৈরি রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বার নিজেই সেই প্রস্তাব দিয়েছেন বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি যে এই হামলা চালিয়ে যেতে চান সেই ইঙ্গিত ও দিয়ে রাখছেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে ট্রাম্প বলেন, ইরান শূকরের মতো দমবন্ধকর অবস্থায় আছে। হরমুজ়ে অবরোধ ওদের জন্য ভয়াবহ হতে চলেছে। ওদের কাছে পরমাণু অস্ত্রও থাকবে না।” একই সঙ্গে ট্রাম্প জানান, হরমুজ়ের অবরোধ তোলার জন্য ইরান আমেরিকার সঙ্গে বোঝাপড়ায় আসতে চাইছে।
অন্য দিকে, ক্রেমলিনও জানিয়েছে ইরান যুদ্ধ নিয়ে কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার। ইরানের পারমাণবিক কর্মকাণ্ড ঘিরে দু’দেশের মতবিরোধ দূর করতে বেশ কিছু প্রস্তাবও দিয়েছে পুতিন। তবে তিনি কি কি প্রস্তাব দিয়েছেন তা নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি ক্রেমলিনের মুখপাত্র ইউরি উশাকভ।

Post Views: 118

Continue Reading

Previous: ২০২১ সালের তুলনায় ভোটার কমল ৫১ লক্ষ, ভোট বৃদ্ধি ৩০ লক্ষ, কী প্রভাব ফলাফলে?
Next: চার বিধানসভা কেন্দ্রের ৭৭ বুথে পুনর্নির্বাচনের দাবি, সবগুলিই দক্ষিণ ২৪ পরগনায়

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.