Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ২০২১ সালের তুলনায় ভোটার কমল ৫১ লক্ষ, ভোট বৃদ্ধি ৩০ লক্ষ, কী প্রভাব ফলাফলে?

২০২১ সালের তুলনায় ভোটার কমল ৫১ লক্ষ, ভোট বৃদ্ধি ৩০ লক্ষ, কী প্রভাব ফলাফলে?

Online Desk এপ্রিল 30, 2026
voter-df.jpg

ওঙ্কার ডেস্ক: দু দফা মিলিয়ে রাজ্যে ৯২ শতাংশের বেশি ভোট পড়েছে। যা কার্যত ভারতের নির্বাচনী ইতিহাসে রেকর্ড। ভূ ভারতে আর কোনও রাজ্যে অতীতে এমন বিপুল হারে ভোটাধিকার প্রয়োগ করেনি মানুষ। তবে নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় ছাব্বিশের নির্বাচনে ভোটার সংখ্যা কমেছে প্রায় ৫১ লক্ষ। কিন্তু ভোটদান বেড়েছে প্রায় ৩০ লক্ষ।

অর্থাৎ ২০২১ সালের তুলনায় বঙ্গে ভোট পড়েছে ৩০ লক্ষেরও বেশি। এত ভোটার কী ভাবে বাড়ল? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া করার ফলে বহু মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এ বারের নির্বাচনে তাই নাগরিকত্ব হারানোর আশঙ্কায় অনেকে ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটের ফলে রাজ্যে এই বিপুল মানুষের ভোটদান বড় প্রভাব ফেলতে চলেছে বলে মত ওয়াকিবহাল মহলের। রাজনৈতিক মহলে একটি ধারণা প্রচলিত রয়েছে, যে বছর বিপুল হারে ভোট পড়ে তখন সরকার বদলের সম্ভাবনা তৈরি হয়। সেই যুক্তিতে অনেকে এ বছর সরকার বদলের সম্ভাবনার কথা বলছেন। যদিও তৃণমূল শিবিরের দাবি, নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে যোগসাজেশ করে মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে ষড়যন্ত্র করেছে তার প্রতিবাদে মানুষ এককাট্টা হয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

উল্লেখ্য, বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় অর্থাৎ শেষ দফার ভোটগ্রহণ হয়। ওই দিন সন্ধ্যায় বিভিন্ন সংস্থা নিজেদের বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছে। বেশিরভাগ সংস্থা বিজেপিকে এগিয়ে রেখেছে এই নির্বাচনে। পদ্ম শিবির বাংলায় ক্ষমতায় আসতে চলেছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে দেশের নির্বাচনী ইতিহাস বলছে বুথ ফেরত সমীক্ষা বেশিরভাগ ক্ষেত্রেই মেলে না। আবার কখনও সখনও মিলে যাওয়ার দৃষ্টান্তও রয়েছে। এই আবহে প্রকৃত ফল কী হয় তা জানা যাবে আগামী ৪ মে।

Post Views: 100

Continue Reading

Previous: সাজঘরে ই-সিগারেটে সুখটান, শেষ হয়ে যেতে পারে পরাগের কেরিয়ার!
Next: ফের ইরানের ওপর হামলা চালাবে আমেরিকা!

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.