Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • তামিলনাড়ুতে নির্ণায়ক শক্তি হতে পারে অভিনেতা বিজয়ের দল টিভিকে, ২৩৪ আসনের মধ্যে অন্তত ৯৮টি পেতে পারে বলে দাবি সমীক্ষায়

তামিলনাড়ুতে নির্ণায়ক শক্তি হতে পারে অভিনেতা বিজয়ের দল টিভিকে, ২৩৪ আসনের মধ্যে অন্তত ৯৮টি পেতে পারে বলে দাবি সমীক্ষায়

Online Desk এপ্রিল 30, 2026
vijay-2.jpg

ওঙ্কার ডেস্ক: গত ২৩ এপ্রিল তামিলনাড়ুর ২৩৪ বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। পশ্চিমবঙ্গের সঙ্গে দক্ষিণের এই রাজ্যের নির্বাচনের ফল প্রকাশ হবে আগামী ৪ মে। ২৯ এপ্রিল বঙ্গের শেষ দফার বিধানসভা নির্বাচন মেটার পর বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছে একাধিক সংস্থা। অ্যাক্সিস মাই ইন্ডিয়া তাদের সমীক্ষায় দাবি করেছে, অভিনেতা বিজয়ের নতুন দল টিভিকে প্রথম নির্বাচনেই তামিলনাড়ুতে ৯৮ থেকে ১২০টি আসন জিততে চলেছে। যদি বুথ ফেরত সমীক্ষার অনুমান সঠিক হয় তবে টিভিকে নির্ণায়ক শক্তি হিসেবে আবির্ভূত হবে।

পিপলস পালস তাদের সমীক্ষায় দাবি করেছে, ডিএমকে ও তার সহযোগী দলগুলি ১২৫ থেকে ১৪৫টি আসন জিতবে। এআইএডিএমকে ও তার সহযোগীরা ৬৫ থেকে ৮০টি আসন পাবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। পিপলস ইনসাইট জানিয়েছে, ডিএমকে ও তার সহযোগীরা ১২০ থেকে ১৪০টি আসন পেতে পারে। এআইএডিএমকে ও তার সহযোগী দলগুলি ৬০ থেকে ৭০টি আসন জিততে পারে বলে জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি প্রজা পোল সমীক্ষায় দাবি করেছে, ডিএমকে ও তার সহযোগী দলগুলি ১৪৮ থেকে ১৬৮টি আসন পাবে এবং এআইএডিএমকে ও তার সহযোগী দলগুলি ৬১ থেকে ৮১ আসন পেতে পারে। এই সংস্থাটি টিভিকে ১ থেকে ৯টি আসন দিয়েছে।

পি-মার্ক তাদের সমীক্ষায় দাবি করেছে, ডিএমকে ও তার সহযোগী দলগুলি ১২৫ থেকে ১৪৫টি আসন পাবে; এআইএডিএমকে ও তার সহযোগীরা ৬৫ থেকে ৮৫টি আসন পেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। এই সংস্থা ইঙ্গিত দিয়েছে অভিনেতা বিজয়ের দল টিভিকে ১৬ থেকে ২৬টি আসন পাবে। উল্লেখ্য, কমিশনের দেওয়া তথ্য অনুসারে ২৩ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত তামিলনাড়ুতে ভোট পড়েছিল ৮২.২৪ শতাংশ। ওই দিন সন্ধ্যা ৬টায় ২৩৪ বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

Post Views: 103

Continue Reading

Previous: চার বিধানসভা কেন্দ্রের ৭৭ বুথে পুনর্নির্বাচনের দাবি, সবগুলিই দক্ষিণ ২৪ পরগনায়
Next: ‘ইচ্ছার বিরুদ্ধে কাউকে মা হতে বাধ্য করা যায়না’ গর্ভপাত ইস্যুতে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.