Skip to content
এপ্রিল 30, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘ইচ্ছার বিরুদ্ধে কাউকে মা হতে বাধ্য করা যায়না’ গর্ভপাত ইস্যুতে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

‘ইচ্ছার বিরুদ্ধে কাউকে মা হতে বাধ্য করা যায়না’ গর্ভপাত ইস্যুতে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

Online Desk এপ্রিল 30, 2026
Supreme-Court-of-India-Central-Wing-where-chief-justice-courtroom-is-located-New-Delhi-India.webp

ওঙ্কার ডেস্ক: গর্ভপাত সংক্রান্ত ইস্যুতে কেন্দ্রীয় সরকার কে কড়া ভাষায় আক্রমণ করল সুপ্রিম কোর্ট। সাম্প্রতিক এক গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, গর্ভপাতের মতো ব্যক্তিগত ও সংবেদনশীল বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার মূলত নারীরই হওয়া উচিত। সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আইনেও সংশোধন আনা জরুরি বলেও মত শীর্ষ আদালতের।
ঘটনার সূত্রপাত, এক নাবালিকা ধর্ষিতার গর্ভপাত সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে। মাত্র ১৫ বয়সি ওই কিশোরী ৩১ সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পর গর্ভপাত সংক্রান্ত ইস্যুতে আদালতের দারস্ত হন। আদালত প্রাথমিক ভাবে গর্ভপাতের পক্ষে রায় দিলে তা কেন্দ্রীয় সরকার তার বিরোধিতা করে। বর্তমানে দেশে ২৪ সপ্তাহের বেশি অন্তঃসত্ত্বা হয়ে গেলে গর্ভপাত তা আইনবিরুদ্ধ হয়ে যায়। তবে এই যুক্তিতে সিলমোহর দেয়নি সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এই প্রসঙ্গে জানান, “যদি ধর্ষণের কারণে কেউ অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তাহলে কোনও সময়সীমা থাকাই উচিত নয়।” আদালতের মতে, এমন পরিস্থিতিতে আইনের কঠোর সীমারেখা মানবিক দৃষ্টিভঙ্গিকে বাধাগ্রস্ত করে। আদলতের মতে, যদি গর্ভপাতের ফলে মায়ের স্থায়ী কোনও শারীরিক ক্ষতির সম্ভাবনা না থাকে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল তার পরিবারেরই থাকা উচিত।
এদিনের পক্ষ থেকে এইমসের পক্ষ থেকে অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি জানান বর্তমানে ঐ নাবালিকা বর্তমানে ৩০ সপ্তাহের অন্তঃসত্ত্বা এবং ভ্রূণটি এখন জীবিত অবস্থায় রয়েছে। এই অবস্থায় গর্ভপাত করলে কিশোরী মায়ের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা বা শারীরিক জটিলতা তৈরি হতে পারে। এইমসের তরফে দত্তক নেওয়ার বিকল্প প্রস্তাবও দেওয়া হয়। তবে শেষমেশ কিশোরীর পরিবারের দিকে ঐতিহাসিক রায়দান করে আদালত।

Post Views: 15

Continue Reading

Previous: তামিলনাড়ুতে নির্ণায়ক শক্তি হতে পারে অভিনেতা বিজয়ের দল টিভিকে, ২৩৪ আসনের মধ্যে অন্তত ৯৮টি পেতে পারে বলে দাবি সমীক্ষায়
Next: ব্যারেল প্রতি তেলের দাম ১৪০ ডলার ছোঁবে: সতর্কবার্তা ইরানের স্পিকার গালিবাফের

সম্পর্কিত গল্প

Exit.jpg

ভোট নিয়ে মুখ খুলতে চাননি রাজ্যের‘৭০ শতাংশ মানুষ, এক্সিট পোল থেকে সরে দাঁড়াল স্বনামধন্য পোলিং সংস্থা ‘অ্যাক্সিস মাই ইন্ডিয়া’

Online Desk এপ্রিল 30, 2026
death-leg.jpg

কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় ভোটারের মৃত্যু? জওয়ানের বিরুদ্ধে দায়ের অভিযোগ

Online Desk এপ্রিল 30, 2026
Untitled.png

মাঠে অন্তত একজন অনূর্ধ্ব-২১ খেলোয়াড় থাকতে হবে, জানিয়ে দিল ফিফা

Online Desk এপ্রিল 30, 2026

You may have missed

Exit.jpg

ভোট নিয়ে মুখ খুলতে চাননি রাজ্যের‘৭০ শতাংশ মানুষ, এক্সিট পোল থেকে সরে দাঁড়াল স্বনামধন্য পোলিং সংস্থা ‘অ্যাক্সিস মাই ইন্ডিয়া’

Online Desk এপ্রিল 30, 2026
death-leg.jpg

কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় ভোটারের মৃত্যু? জওয়ানের বিরুদ্ধে দায়ের অভিযোগ

Online Desk এপ্রিল 30, 2026
Untitled.png

মাঠে অন্তত একজন অনূর্ধ্ব-২১ খেলোয়াড় থাকতে হবে, জানিয়ে দিল ফিফা

Online Desk এপ্রিল 30, 2026
strong-room.jpg

অবাঞ্ছিত কেউ ঢুকতে পারবেন না গণনাকেন্দ্রে, আঁটোসাঁটো ব্যবস্থা কমিশনের

Online Desk এপ্রিল 30, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.