Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • চার বিধানসভা কেন্দ্রের ৭৭ বুথে পুনর্নির্বাচনের দাবি, সবগুলিই দক্ষিণ ২৪ পরগনায়

চার বিধানসভা কেন্দ্রের ৭৭ বুথে পুনর্নির্বাচনের দাবি, সবগুলিই দক্ষিণ ২৪ পরগনায়

Online Desk এপ্রিল 30, 2026
manoj-kumaragarwal.jpg

ওঙ্কার ডেস্ক: প্রথম দফায় ১৫২ আসনে ভোট গ্রহণ হলেও কোথাও থেকে পুনর্নির্বাচনের দাবি ওঠেনি। তবে ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ১৪২ বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ মেটার পর এই পর্বের চার বিধানসভার ৭৭ বুথে পুনর্নির্বাচনের দাবি তুলল বিজেপি। যদিও পদ্ম শিবিরের ওই দাবি মেনে নেওয়া হবে কিনা তা এখনও স্পষ্ট করে ঘোষণা করেনি নির্বাচন কমিশন।

কমিশন সূত্রের খবর, যে চার বিধানসভায় ৭৭টি বুথে পুননির্বাচনের আর্জি জানানো হয়েছে তার মধ্যে রয়েছে, ফলতা, ডায়মন্ড হারবার, বজবজ এবং মগরাহাট পূর্ব। বিজেপি সূত্রের খবর, ফলতা বিধানসভার ৩২টি বুথে, ডায়মন্ড হারবারের ২৯টি বুথে, বজবজের ৩টি বুথে এবং মগরাহাট পূর্ব বিধানসভার ১৩টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে চার কেন্দ্রের মধ্যে তিনটিই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকায়। ফলতা, ডায়মন্ড হারবার এবং বজবজ বিধানসভা কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত। একমাত্র মগরাহাট পূর্ব জয়নগর লোকসভা কেন্দ্রের অধীনে। বুধবার ফলতাতেই ১৭০ এবং ১৮৯ নম্বর বুথের ইভিএমে টেপ লাগানো হয়েছে বলে অভিযোগ তুলেছিল বিজেপি।

উল্লেখ্য, দ্বিতীয় দফার নির্বাচনের আগে কমিশনের বিশেষ নজর ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। এই সংসদীয় এলাকার ফলতা কেন্দ্রে পর্যবেক্ষণে গিয়ে কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মা হুঁশিয়ারি দিয়েছিলেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে। যা নিয়ে সরগরম হয়ে উঠেছিল বঙ্গ রাজনীতি। কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক এমন হুঁশিয়ারি দিতে পারেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। এমনকি বিষয়টি নিয়ে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেসও।

Post Views: 99

Continue Reading

Previous: ফের ইরানের ওপর হামলা চালাবে আমেরিকা!
Next: তামিলনাড়ুতে নির্ণায়ক শক্তি হতে পারে অভিনেতা বিজয়ের দল টিভিকে, ২৩৪ আসনের মধ্যে অন্তত ৯৮টি পেতে পারে বলে দাবি সমীক্ষায়

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026
FYG.png

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দুর্যোগের আশঙ্কা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.