Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘হটাও ইউনূস বাঁচাও দেশ’, নির্বাচনের আগে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বার্তা

‘হটাও ইউনূস বাঁচাও দেশ’, নির্বাচনের আগে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বার্তা

Online Desk জানুয়ারি 14, 2026
sk-hasina-sized.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে সাধারণ নির্বাচন। সেই সঙ্গে রয়েছে গণভোটও। বাংলাদেশে নির্বাচনের দামাম বেজে গেলেও এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। কারণ মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যার ফলে নির্বাচনে অংশ নিতে পারবে না শেখ হাসিনার দল। তবে নির্বাচনে না লড়তে পারলেও ইউনুস সরকারের পতনের ডাক দিয়েছে বাংলাদেশের একদা শাসকদল। দলটির তরফে আসন্ন নির্বাচনকে বয়কটেরও ডাক দেওয়া হয়েছে।

দেশবাসীকে আবেদন জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে আওয়ামী লীগের তরফে। ‘নো বোট, নো ভোট’ শীর্ষক আবেদনপত্রে লেখা হয়েছে- ‘ফ্যাসিস্ট ইউনুস জঙ্গি পাহারায় ভোট করাতে চায়। সেই ভোট দিতে যাবেন না। যে ব্যালটে নৌকা প্রতীক থাকবে না, যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, সেখানে আমাদের সমর্থক কোনও ভোটারেরা কেউ ভোটকেন্দ্রে যাবেন না। ভয়-ভীতি, হত্যা, সন্ত্রাস, গ্রেফতার, হুমকি, অত্যাচার, দমন-পীড়ন, গুম, খুন, অপহরণ, নিষ্ঠুর মব সন্ত্রাস, যাই করুক না কেন, তারা ভোট দিতে যাবেন না।’

আবেদনপত্রের শেষে লেখা হয়েছে, ‘জেগে ওঠো বাংলাদেশ/ রুখে দাঁড়াও বীর বাঙালি/ হটাও ইউনুস বাঁচাও দেশ/ দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ/ প্রহসনের নির্বাচন বাংলাদেশের জনগণ মানবে না।’ হাসিনার দলের দাবি, ইউনুসকে পদত্যাগ করে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। উল্লেখ্য, ২০২৪ সালে আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতের আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। গত অক্টোবরে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেছিলেন, ‘লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করেন। বর্তমান পরিস্থিতিতে তাঁরা ভোট বয়কট করবেন। কোনও গণতন্ত্রে লক্ষ লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যায় না।’

Post Views: 75

Continue Reading

Previous: দিল্লিতে বিজেপি নেতা রবিশঙ্করের বাসভবনে অগ্নিকাণ্ড, অল্পের জন্য এড়াল বড়  দুর্ঘটনা
Next: বাংলায় অর্থহীন এসআইআর, এভাবে কাজ হতে পারে না, জ্ঞানেশ কুমারকে বঙ্গে আসার অনুরোধ শমীকের

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.