Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে সন্ত্রাসের ছক কষছে পাকিস্তান! চিকেন নেকে কড়া নজরদারি নয়াদিল্লির

বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে সন্ত্রাসের ছক কষছে পাকিস্তান! চিকেন নেকে কড়া নজরদারি নয়াদিল্লির

Online Desk নভেম্বর 22, 2025
indian-army.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে নাশকতা এবং সন্ত্রাসী কাজকর্ম রুখতে সচেষ্ট নয়াদিল্লি। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর সীমান্তে তৎপরতা বাড়িয়েছে ভারতের সেনাবাহিনী। কোনও রকম অনুপ্রবেশ যাতে না ঘটে সেদিকে কড়া নজরদারি চালানো হচ্ছে। সূত্রের খবর, পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা ঢাকার মাটি ব্যবহার করে ভারতে সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত করতে চাইছে। ইতিমধ্যে নতুন ফ্রন্ট খুলতে এক ঘনিষ্ঠ সহযোগীকে বাংলাদেশে পাঠিয়েছে সে।

সূত্রের খবর, এই গোটা বিষয়টি মাথায় রেখে পশ্চিমবঙ্গের ‘চিকেন নেকে’র সুরক্ষা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে শিলিগুড়িতে। রাজ্য গোয়েন্দা সংস্থা এসআইবি-র দফতরে হওয়া সেই বৈঠকে ছিলেন সেনাবাহিনীর প্রতিনিধিরা। বায়ুসেনা, এসএসবি এবং সেনা গোয়েন্দা বিভাগ বৈঠকে সামিল ছিল। বৈঠকে অংশ নিয়েছিলেন উত্তরবঙ্গের আইজি রাজেশ যাদব, শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর। উত্তর-পূর্ব রেলের প্রতিনিধি এবং ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষও বৈঠকে ছিলেন।

গোয়েন্দারা মনে করছেন, শিলিগুড়ি করিডোরের মাধ্যমে পশ্চিমবঙ্গে মাদক ও জাল নোট পাচারের চেষ্টা করা হতে পারে। প্রসঙ্গত, বাংলাদেশের কুর্সিতে মহম্মদ ইউনুস বসার পর পাকিস্তানের সঙ্গে ঢাকার সখ্যতা বেড়েছে। যা মাথাব্যথার কারণ নয়াদিল্লির। সম্প্রতি ঢাকা সফরে এসেছিলেন পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা। মহম্মদ ইউনুসের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ হয়েছে। সূত্রের খবর, সাহির শামশাদকে একটি মানচিত্র উপহার দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। সেই মানচিত্রে ভারতের অসম এবং অন্যান্য উত্তর-পূর্বের রাজ্যগুলিকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে বলে সূত্রের খবর। এই আবহে চিকেন নেকের সুরক্ষার দিকে বাড়তি নজর দিচ্ছে ভারত।

Post Views: 128

Continue Reading

Previous: ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের প্রথম দিন : বোলারদের কেরামতিতে লড়াইয়ে ফিরল ভারত, ৬ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা ২৪৭
Next: বেঙ্গালুরুতে নগদ অর্থ চুরির ঘটনা: ৩ জনকে গ্রেপ্তার, ৫.৭৬ কোটি টাকা উদ্ধার

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.