Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’, ১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালন করবে ইউনুস সরকার

প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’, ১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালন করবে ইউনুস সরকার

Online Desk জুলাই 3, 2025
yunus-aa.jpg

ওঙ্কার ডেস্ক: গত বছর আগস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল ছাত্র ও জনতার অভ্যুত্থানের ফলে। এর পর সেদেশে ক্ষমতার কুর্সিতে বসেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস। ক্ষমতায় এসে জুলাই মাসে শেখ হাসিনা সরকারের আমলে যত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার বিচার হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন ইউনুস। এবার ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতা ছেড়ে পালানোর দিনটিকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করা হবে বলে ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়, সেখানে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এই দিন বাংলাদেশজুড়ে সাধারণ ছুটি থাকবে। পাশাপাশি নির্দেশিকায় বলা হয়েছে, সরকার প্রতিবছর ১৬ জুলাই দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করবে। উল্লেখ্য, গত বছর গণ-আন্দোলন চলাকালীন সময়ে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হয়েছিলেন। তাঁর আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে ১৬ জুলাই দিনটিকে পালন করার সিদ্ধান্ত নিয়েছে মহম্মদ ইউনুসের সরকার।

প্রসঙ্গত, ২০২৪ সালে কোটা সংস্কারের দাবিতে ছাত্র যুবদের আন্দোলনে যোগ দিয়েছিলেন সাধারণ মানুষও। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে পূঞ্জীভূত থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল এই আন্দোলনের মাধ্যমে। ছাত্র জনতার ক্ষোভের মুখে পড়ে অবশেষে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। ক্ষমতার পালা বদলের প্রথম বর্ষপূর্তিতে একাধিক কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের তরফে।

Post Views: 191

Continue Reading

Previous: বেলেঘাটার অভিজিৎ সরকার খুনের ঘটনায় সিবিআই-এর সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ, নাম রয়েছে তৃণমূল বিধায়ক পরেশ পাল সহ ১৮ জনের নাম
Next: খেজুরী সমবায় সমিতির নির্বাচনে বিজেপি ৮ তৃণমূল ০

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.