Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পদ্মের বঙ্গ জয়, উৎসবের মেজাজে টেমস তীরের প্রবাসীরা

পদ্মের বঙ্গ জয়, উৎসবের মেজাজে টেমস তীরের প্রবাসীরা

Online Desk মে 7, 2026
FotoJet-4.jpg

ওঙ্কার ডেস্ক: কিছুদিন আগে বিজেপি সরকারের অঙ্গ কলিঙ্গ জয়ের পরে বঙ্গ জয়ের বিপুল জোয়ার এসে পড়েছে। এইবার সেই ঝড় ভারত ছেড়ে পৌঁছেছে সুদূর লন্ডনে। উত্তর-পশ্চিম লন্ডনের কুইনসবেরি স্টেশনের কাছে একটি পার্কে জয়ের উদযাপন করল ইংল্যান্ডের দ্য ওভারসিজ ফ্রেন্ডস অব বিজেপি। তাতে অংশ নেন বহু প্রবাসী ভারতীয়। বাংলার পাশাপাশি অসম ও পুদুচেরির জয়ও উদযাপিত হল বেশ ধুমধামের সঙ্গেই। গেরুয়া শিবিরের এই জয়ের পাশাপাশি চলছিল ডিজে ও গান।
নাচে-গানে জয়ের উদযাপন করেন সমর্থকরা। বারবার ওঠে ‘মোদি, মোদি’ স্লোগান। উদযাপনের অন্যতম অংশ ছিল খাওয়াদাওয়াও। তালিকায় ছিল লাড্ডু, শিঙাড়া, ভাজিয়ার মতো একাধিক ভারতীয় খাবার। এই অনুষ্ঠানে যোগ দেন হ্যারোর এমপি বব ব্ল্যাকম্যানও। ওএফবিজেপির এক মুখপাত্র বলেন, এই জয় বিজেপি নেতৃত্বের উপর জনতার ভরসার প্রতিফলন। গেরুয়া শিবিরের সমর্থকদের শুভেচ্ছা জানান বব ব্ল্যাকম্যানও। এই জয়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতীয় রাজনীতির নতুন অধ্যায় বলে বর্ণনা করেন তিনি। রাজ্যে পালাবদল নিয়ে আশাপ্রকাশ করেছেন লন্ডনের প্রবাসী বাঙালিরা। টেমস তীরের সমস্ত সমর্থকরা বলছেন আগের সরকার উন্নয়নের কথা বলে মানুষদের লুট করেছে। পরিবর্তন মানুষের রায়ে হয়েছে, স্বাধীনতার পর থেকে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দান করেছেন। তাদের মতে বিজেপি সরকারের ডাবল ইঞ্জিন সরকারের ফলে বাংলায় প্রকৃত উন্নতি সম্ভব।

Post Views: 98

Continue Reading

Previous: শুভেন্দু-ঘনিষ্ট চন্দ্রনাথের মৃত্যুর আগে ফোনালাপে ছিলেন শঙ্কর ঘোষ; জানালেন মৃত্যুর ঠিক আগের পরিস্থিতি
Next: নির্বাচন মিটতেই পশ্চিমবঙ্গ থেকে উঠে গেল আদর্শ নির্বাচনবিধি, তবে ব্যতিক্রম ফলতা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.