Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নির্বাচন মিটতেই পশ্চিমবঙ্গ থেকে উঠে গেল আদর্শ নির্বাচনবিধি, তবে ব্যতিক্রম ফলতা

নির্বাচন মিটতেই পশ্চিমবঙ্গ থেকে উঠে গেল আদর্শ নির্বাচনবিধি, তবে ব্যতিক্রম ফলতা

Online Desk মে 7, 2026
eci.jpg

ওঙ্কার ডেস্ক: দু দফায় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আয়োজিত হয়েছে। গত ৪ মে ফলপ্রকাশও হয়ে গিয়েছে। আগামী ৯ মে নতুন সরকারের মুখ্যমন্ত্রী শপথ নেবেন। এই আবহে রাজ্য থেকে আদর্শ আচরণ বিধি তুলে নিল নির্বাচন কমিশন। তবে ফলতা বিধানসভার ক্ষেত্রে আদর্শ আচরণ বিধি লাগু রয়েছে বলে জানিয়েছে নির্বাচন পরিচালক সংস্থা। প্রসঙ্গত, এই কেন্দ্রের বেশ কিছু বুথে গোলমালের অভিযোগে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগামী ২১ মে এই আসনে ভোট গ্রহণ হবে।

শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলা-সহ চার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি থেকেও আদর্শ নির্বাচনী আচরণবিধি তুলে নিয়েছে কমিশন। বিষয়টি নিয়ে কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য চলতি বছরের গত ১৫ মার্চ পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছিল কমিশন। ওই দিন থেকেই সংশ্লিষ্ট রাজ্যগুলিতে আদর্শ আচরণবিধি লাগু হয়ে যায়। পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরি থেকে আদর্শ আচরণ বিধি তুলে নেওয়া হলেও বাংলার ফলতা বিধানসভা কেন্দ্রে তা লাগু থাকবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে।

দ্বিতীয় দফার নির্বাচনের দিন অর্থাৎ ২৯ এপ্রিল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার, মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে বেশ কিছু বুথে গোলমালের জেরে পুনর্নিবাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। গত ২ মে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি বুথ এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে পুনরায় ভোট গ্রহণ হয়। তবে ওই দিন ফলতায় পুনরায় নির্বাচন করেনি কমিশন। পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরি ছাড়াও গুজরাত, মহারাষ্ট্র, কর্নাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে কয়েকটি আসনে উপনির্বাচন হয়েছিল। সেই কেন্দ্রগুলি থেকেও আদর্শ আচরণ বিধি তুলে নেওয়া হল বলে জানানো হয়েছে।

Post Views: 73

Continue Reading

Previous: পদ্মের বঙ্গ জয়, উৎসবের মেজাজে টেমস তীরের প্রবাসীরা
Next: হগ মার্কেট ভাঙচুরকাণ্ডে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.