Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মেলোনিকে মেলোডি উপহার মোদীর; চড়ছে অন্য কোম্পানির স্টক প্রাইজ

মেলোনিকে মেলোডি উপহার মোদীর; চড়ছে অন্য কোম্পানির স্টক প্রাইজ

Online Desk মে 20, 2026
modi-meloni-melody.png

ওঙ্কার ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ‘মেলোডি’ মুহূর্ত এবার সরাসরি পৌঁছে গেল শেয়ার বাজারে। একটি টফি উপহারকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় যতটা উন্মাদনা তৈরি হয়েছিল, ততটাই যেন উত্তেজিত হয়ে পড়লেন কিছু বিনিয়োগকারীও। ফলাফল, বুধবার আচমকাই আপার সার্কিটে পৌঁছে গেল পার্লে ইন্ডাস্ট্রিজের শেয়ার। দিনের শেষে সংস্থার শেয়ারের দাম দাঁড়ায় ৫.২৫ টাকায়।
ঘটনার শুরু মোদীর ইতালি সফরে। জর্জিয়া মেলোনির হাতে ‘মেলোডি’ টফির প্যাকেট তুলে দেন প্রধানমন্ত্রী। তারপরই নেটদুনিয়ায় শুরু হয় ‘মেলোডি-মেলোনি’ উৎসব। মিম, পোস্ট, রিল সব মিলিয়ে সোশ্যাল মিডিয়া কার্যত টফিময় হয়ে ওঠে। আর সেই আবেগেই বোধহয় কিছু লগ্নিকারী ধরে নিলেন, ‘মেলোডি’ মানেই ‘পার্লে’, আর ‘পার্লে’ মানেই বাজারে টাকা ঢালার সুবর্ণ সুযোগ।
সমস্যা হল, যে সংস্থার শেয়ার কিনে আপার সার্কিট লাগিয়ে দেওয়া হল, সেই পার্লে ইন্ডাস্ট্রিজের সঙ্গে ‘মেলোডি’ টফির দূরদূরান্ত পর্যন্ত কোনও সম্পর্ক নেই। জনপ্রিয় ওই টফি তৈরি করে পার্লে প্রোডাক্টস। আর পার্লে ইন্ডাস্ট্রিজের ব্যবসা মূলত রিয়েল এস্টেট, ইনফ্রাস্ট্রাকচার ও রিসাইক্লিং ঘিরে। অর্থাৎ টফি খেতে খেতে কেউ যদি ফ্ল্যাট বা স্ক্র্যাপ ব্যবসায় বিনিয়োগ করে ফেলেন, তার দায় বাজারও নেবে না।
মোদী-মেলোনি ও ‘মেলোডি’ টফিকে ঘিরে তৈরি হওয়া সোশ্যাল মিডিয়ার উন্মাদনা শেষ পর্যন্ত প্রভাব ফেলল শেয়ার বাজারেও। বাজার বিশেষজ্ঞদের মতে, সোশ্যাল মিডিয়ার যুগে এখন আর সংস্থার ব্যালান্স শিট, ব্যবসার ধরন বা আর্থিক রিপোর্ট দেখে বিনিয়োগ করার দিন নেই ভাইরাল মিমই যেন নতুন মার্কেট অ্যাডভাইজর। নাম মিললেই শেয়ার কেনার এই প্রবণতা যে কতটা ঝুঁকিপূর্ণ, তা ফের সামনে এল এই ঘটনায়।

Post Views: 80

Continue Reading

Previous: ভোটের ফলপ্রকাশের দিন বিজেপি কর্মীদের অস্ত্র দেখিয়ে ‘হুমকি’! ছেলেকে নিয়ে আদালতে আত্মসমর্পণ সাংসদ মালা রায়ের
Next: প্রচন্ড দাবদাহে পশু-পাখিদের যত্ন নিতে বিশেষ পদক্ষেপ আলিপুর চিড়িয়াখানার

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.