Skip to content
মে 21, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভোটের ফলপ্রকাশের দিন বিজেপি কর্মীদের অস্ত্র দেখিয়ে ‘হুমকি’! ছেলেকে নিয়ে আদালতে আত্মসমর্পণ সাংসদ মালা রায়ের

ভোটের ফলপ্রকাশের দিন বিজেপি কর্মীদের অস্ত্র দেখিয়ে ‘হুমকি’! ছেলেকে নিয়ে আদালতে আত্মসমর্পণ সাংসদ মালা রায়ের

Online Desk মে 20, 2026
mala-roy.jpg

ওঙ্কার ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচন মোটের উপর নির্বিঘ্নে মিটলেও ভোটের ফল প্রকাশের দিন এবং তার পরে রাজ্যের বেশ কিছু জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। ৪ মে ভোট গণনার দিন টালিগঞ্জ থানা এলাকার বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে অস্ত্র দেখিয়ে ভয় দেখানো, হুমকি ও মারধরের অভিযোগ‍ উঠেছিল সাংসদ মালা রায় এবং তাঁর ছেলে নির্বাণ রায়ের বিরুদ্ধে। সেই মামলায় ছেলেকে নিয়ে আদালতে আত্মসমর্পণ করলেন সাংসদ।

সূত্রের খবর, অস্ত্র আইনে সপুত্র মালা রায়ের বিরুদ্ধে মামলা হয়েছিল। ভোটের ফল ঘোষণার পর ৪ মে টালিগঞ্জ থানা এলাকার একাধিক বিজেপি কর্মীকে অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ তাঁদের বিরুদ্ধে। শুধু তাই নয়, বাড়িতে গিয়ে বিজেপি কর্মীদের হুমকি ও মারধরের অভিযোগ‍ উঠেছিল মালা ও তাঁর ছেলের বিরুদ্ধে। মহিলাদের শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। সেই ঘটনার পর দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, তাঁর ছেলে নির্বাণ রায়-সহ ২৪ জনের বিরুদ্ধে অস্ত্র আইন ও একাধিক ধারায় মামলা দায়ের করে টালিগঞ্জ থানার পুলিশ। সেই মামলার প্রেক্ষিতে বুধবার আলিপুর মুখ্য বিচারবিভাগীয় আদালতে আত্মসমর্পণ করেন মালা ও নির্বাণ রায়। আদালতে জামিনের আবেদন করেন তাঁরা। সাংসদ এবং তাঁর ছেলের আবেদনের ভিত্তিতে বিচারক হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর গত ১১ মে ইডির দফতরে টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে। মূলত পুর নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল তাঁর। পালা বদলের পর নয়া বিজেপি সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। গ্রেফতার হয়েছেন দেবরাজ চক্রবর্তী, সোনা পাপ্পু। এই পরিস্থিতিতে তাঁদের বিরুদ্ধে যাতে কোনও কড়া পদক্ষেপ না হয় সেই আশঙ্কায় আগেভাগে সপুত্র মালা রায় আদালতে গিয়ে আগাম জামিন নিলেন বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

Post Views: 27

Continue Reading

Previous: ‘নেতাদের দুর্নীতি নিয়ে মুখ খোলা বারণ ছিল!’, তৃণমূলকে অস্বস্তিতে ফেললেন বিধায়ক ঋতব্রত
Next: মেলোনিকে মেলোডি উপহার মোদীর; চড়ছে অন্য কোম্পানির স্টক প্রাইজ

সম্পর্কিত গল্প

rahul-2.jpg

মোদী-শাহ ‘বিশ্বাসঘাতক’, দেশ বিক্রি করছেন: আক্রমণে রাহুল

Online Desk মে 20, 2026
alipore-zoo.png

প্রচন্ড দাবদাহে পশু-পাখিদের যত্ন নিতে বিশেষ পদক্ষেপ আলিপুর চিড়িয়াখানার

Online Desk মে 20, 2026
modi-meloni-melody.png

মেলোনিকে মেলোডি উপহার মোদীর; চড়ছে অন্য কোম্পানির স্টক প্রাইজ

Online Desk মে 20, 2026

You may have missed

rahul-2.jpg

মোদী-শাহ ‘বিশ্বাসঘাতক’, দেশ বিক্রি করছেন: আক্রমণে রাহুল

Online Desk মে 20, 2026
alipore-zoo.png

প্রচন্ড দাবদাহে পশু-পাখিদের যত্ন নিতে বিশেষ পদক্ষেপ আলিপুর চিড়িয়াখানার

Online Desk মে 20, 2026
modi-meloni-melody.png

মেলোনিকে মেলোডি উপহার মোদীর; চড়ছে অন্য কোম্পানির স্টক প্রাইজ

Online Desk মে 20, 2026
mala-roy.jpg

ভোটের ফলপ্রকাশের দিন বিজেপি কর্মীদের অস্ত্র দেখিয়ে ‘হুমকি’! ছেলেকে নিয়ে আদালতে আত্মসমর্পণ সাংসদ মালা রায়ের

Online Desk মে 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.