Skip to content
মে 21, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘নেতাদের দুর্নীতি নিয়ে মুখ খোলা বারণ ছিল!’, তৃণমূলকে অস্বস্তিতে ফেললেন বিধায়ক ঋতব্রত

‘নেতাদের দুর্নীতি নিয়ে মুখ খোলা বারণ ছিল!’, তৃণমূলকে অস্বস্তিতে ফেললেন বিধায়ক ঋতব্রত

Online Desk মে 20, 2026
ritabrata.jpg

ওঙ্কার ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর একে একে মুখ খুলে নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছেন তৃণমূলেরই অনেকেই। সেই তালিকায় এবার নাম লেখ্যালেন উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলের নেতাদের ‘দুর্নীতি নিয়ে চুপ থাকতে বলেছিল দল’ এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।

বুধবার বিধানসভায় ধর্না অবস্থান করে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল বিধায়করা। বাংলায় বুলডোজার অ্যাকশন, হকার উচ্ছেদের বিরুদ্ধে এবং ধর্মীয় স্বাধীনতা রক্ষার পক্ষে সেই বিক্ষোভে তৃণমূলের ৮০ জনের মধ্যে ৪৬ জন বিধায়কই অনুপস্থিত ছিলেন৷ এদিন উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ওই বিক্ষোভে থাকলেও দলকে অস্বস্তিতে ফেলে দিয়েছেন তিনি৷ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘উলুবেড়িয়াতে আবাসে দুর্নীতি হয়েছে। একাধিক ভুয়ো ঘর। দলকে বলায়, দল চুপ করে থাকতে বলেছিল।’ তাঁর আরও সংযোজন, ‘আমি অসৎ লোকেদের সঙ্গে রাখব না। সৎ কাউন্সিলরদের ভাঙা অফিসেই বসব।’ তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাক-এর পক্ষ থেকেও দুর্নীতি নিয়ে মুখ খুলতে নিষেধ করা হয়েছিল বলে অভিযোগ তাঁর।

মঙ্গলবার কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই এক বৈঠক হয়। যেখানে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান নির্বাচনের ময়দান থেকে সরে গিয়েছেন, তা নিয়ে আলোচনা হয়েছে। অনেকে জাহাঙ্গিরকে সাসপেন্ড করারও কথা বলেছেন। ঋতব্রতও সেই দলে ছিলেন। এ দিন এ বিষয়ে ঋতব্রত বলেন, ‘জাহাঙ্গিরকে কেন বহিষ্কার করা হবে না?’

Post Views: 32

Continue Reading

Previous: একটা আস্ত স্টেডিয়ামই বীরভূমের তৃণমূল নেতার! টাকার উৎস নিয়ে প্রশ্ন
Next: ভোটের ফলপ্রকাশের দিন বিজেপি কর্মীদের অস্ত্র দেখিয়ে ‘হুমকি’! ছেলেকে নিয়ে আদালতে আত্মসমর্পণ সাংসদ মালা রায়ের

সম্পর্কিত গল্প

rahul-2.jpg

মোদী-শাহ ‘বিশ্বাসঘাতক’, দেশ বিক্রি করছেন: আক্রমণে রাহুল

Online Desk মে 20, 2026
alipore-zoo.png

প্রচন্ড দাবদাহে পশু-পাখিদের যত্ন নিতে বিশেষ পদক্ষেপ আলিপুর চিড়িয়াখানার

Online Desk মে 20, 2026
modi-meloni-melody.png

মেলোনিকে মেলোডি উপহার মোদীর; চড়ছে অন্য কোম্পানির স্টক প্রাইজ

Online Desk মে 20, 2026

You may have missed

rahul-2.jpg

মোদী-শাহ ‘বিশ্বাসঘাতক’, দেশ বিক্রি করছেন: আক্রমণে রাহুল

Online Desk মে 20, 2026
alipore-zoo.png

প্রচন্ড দাবদাহে পশু-পাখিদের যত্ন নিতে বিশেষ পদক্ষেপ আলিপুর চিড়িয়াখানার

Online Desk মে 20, 2026
modi-meloni-melody.png

মেলোনিকে মেলোডি উপহার মোদীর; চড়ছে অন্য কোম্পানির স্টক প্রাইজ

Online Desk মে 20, 2026
mala-roy.jpg

ভোটের ফলপ্রকাশের দিন বিজেপি কর্মীদের অস্ত্র দেখিয়ে ‘হুমকি’! ছেলেকে নিয়ে আদালতে আত্মসমর্পণ সাংসদ মালা রায়ের

Online Desk মে 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.