Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • একটা আস্ত স্টেডিয়ামই বীরভূমের তৃণমূল নেতার! টাকার উৎস নিয়ে প্রশ্ন

একটা আস্ত স্টেডিয়ামই বীরভূমের তৃণমূল নেতার! টাকার উৎস নিয়ে প্রশ্ন

Online Desk মে 20, 2026
AA.jpg

ওঙ্কার ডেস্কঃ নতুন সরকার গঠনের পর থেকেই তৃণমূল নেতাদের বাড়ি সম্পত্তি দেখে চক্ষু ছানাবড়া হওয়ার জোগাড়। টোবে এবার বাড়ি, সম্পত্তি নয়, একটা আস্ত স্টেডিয়ামই রয়েছে তৃণমূল নেতার। এমন খবরই প্রকাশ্যে এল।
বীরভূমের তৃণমূল নেতা মইম শেখ। সদয়পুর থানার গোমসীমা গ্রামে তাঁর বাড়ি। তিনি তৃণমূলের সাধারণ নেতা। সাধারণ এক তৃণমূল নেতার একটা গোটা স্টেডিয়াম! সূত্রের খবর, শুধু স্টেডিয়াম নয়, কোটি কোটি টাকায় তৈরি সেই স্টেডিয়ামের মাঝে রয়েছে সুইমিং পুলও। স্টেডিয়ামে রয়েছে জিম, ড্রেসিং রুম, অত্যাধুনিক ক্লাব হাউস। মাঠে একাধিক পিচ।
কিন্তু এই টাকার উৎস কোথায়? কীসের টাকায় নিজের নামে এত বড় স্টেডিয়াম বানালেন তৃণমূল নেতা তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। যদিও তৃণমূল নেতার দাবি, ২০০৯ সাল থেকে একটু একটু করে টাকা জমিয়ে স্টেডিয়াম তৈরি করেছেন তিনি। তৃণমূল নেতা জানান, কিছুটা জমি আগে থেকেই ছিল। বাবা-দাদাদের। আর বাকি জমি বিক্রি কেনা হয়েছে, কিছু জমি দানও করেছেন অনেকে। মানুষের স্বার্থে এই স্টেডিয়াম বানিয়েছেন বলে জানান তিনি। টাকার উৎস নিয়ে প্রশ্ন উঠলে তিনি জানান, তাঁর অনেক রকমের ব্যবসা রয়েছে। তাঁর ইট ভাটা রয়েছে, ঠিকাদারির ব্যবসা রয়েছে।
সূত্রের খবর, এই তৃণমূল নেতা পঞ্চায়েত সমিতির প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন। কিন্তু একটা গোটা স্টেডিয়াম কীভাবে করা যায় তা নিয়ে প্রশ্ন তুলছেন সমালোচকেরা।

Post Views: 83

Continue Reading

Previous: ZINOVIX ও PRO AUDIO MUSIC LEVEL-এর সহযোগিতায় নতুন গানের উপস্থাপনা “মেঘেদের বাড়ি”
Next: ‘নেতাদের দুর্নীতি নিয়ে মুখ খোলা বারণ ছিল!’, তৃণমূলকে অস্বস্তিতে ফেললেন বিধায়ক ঋতব্রত

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.