Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ট্রাম্পের পর রাশিয়ার বন্ধু দেশগুলিকে হুঁশিয়ারি নেটোর মহাসচিবের

ট্রাম্পের পর রাশিয়ার বন্ধু দেশগুলিকে হুঁশিয়ারি নেটোর মহাসচিবের

Online Desk জুলাই 16, 2025
mark.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন রাশিয়ার বন্ধু দেশগুলিকে। আগামী ৫০ দিনের মধ্যে রাশিয়া যদি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ না করে তাহলে মস্কোর বন্ধু দেশগুলির পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। সেই একই সুর শোনা গেল নেটোর মহাসচিব মার্ক রাটের গলায়ও।

বুধবার মার্কিন সেনেটরদের সঙ্গে বৈঠক করেন নেটোর মহাসচিব। সেই বৈঠকের পর ভারতের নাম নিয়েই হুঁশিয়ারি দেন তিনি। ভারত ছাড়াও ব্রাজিল ও চিনকে উল্লেখ করে সতর্ক করেছেন মার্ক রাট। এই তিন দেশ যদি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যায় তবে কড়া শাস্তির মুখে পড়বে। তিনি বলেন, ‘আপনি চিনের প্রেসিডেন্ট হোন কিংবা ভারতের প্রধানমন্ত্রী হোন অথবা ব্রাজিলের প্রেসিডেন্ট হোন, নিষেধ সত্ত্বেও যদি রাশিয়ার কাছ থেকে তেল ও গ্যাস কিনতে থাকেন, তা হলে কী হতে পারে আপনি জানেন! মস্কো যদি শান্তি আলোচনাকে গুরুত্ব না দেয়, তবে আপনাদের উপরেও ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।’

উল্লেখ্য, সোমবার নেটোর মহাসচিব মার্ক রাটের সঙ্গে বৈঠক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়। ট্রাম্প ঘোষণা করেন নেটোর সদস্য দেশগুলি ইউক্রেনকে আরও বেশি অস্ত্র পাঠাবে। তবে ঠিক কী ধরণের অস্ত্র পাঠানোর কথা বলেছেন ট্রাম্প, তা স্পষ্ট নয়। ট্রাম্পের এই হুঁশিয়ারির পর আশঙ্কা করা হয়েছিল ভারতের উপর কোপ পড়তে পারে বলে। কারণ রাশিয়া থেকে তেল আমদানি করে নয়াদিল্লি। ২০২৩ সালের হিসেব অনুযায়ী, রাশিয়া থেকে ভারত ৩৫ শতাংশ অপরিশোধিত তেল কিনেছে।

Post Views: 101

Continue Reading

Previous: সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা বঙ্গ জুড়ে
Next: ভিনরাজ্যে বাঙালীদের হেনস্থার প্রতিবাদে রাজপথে তৃণমূল; নেতৃত্বে খোদ মমতা বন্দোপাধ্যায়

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.