Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • আগামী সপ্তাহেই পাকিস্তানের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনায় বসবে ট্রাম্প প্রশাসন

আগামী সপ্তাহেই পাকিস্তানের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনায় বসবে ট্রাম্প প্রশাসন

Online Desk মে 31, 2025
20250531_135836.jpg

ওঙ্কার ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ থামাতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাণিজ্যকে অস্ত্র করেছিলেন বলে দাবি করেছিলেন। বর্তমানে সংঘর্ষবিরতিতে রয়েছে ইসলামাবাদ এবং নয়াদিল্লি। এই আবহে এবার পাকিস্তানের সঙ্গে আগামী সপ্তাহেই শুল্ক নিয়ে আলোচনায় বসতে চলেছে ট্রাম্প প্রশাসনের কর্তারা।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বয়ং জানিয়েছেন, আগামী সপ্তাহেই পাকিস্তানের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনায় বসবে মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি জানান, ইসলামাবাদের প্রতিনিধিরা এই বিষয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহেই মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন। পাকিস্তানের সঙ্গে আলোচনার পাশাপাশি ভারতের সঙ্গে আলোচনা কত দূর, তাও জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আপনারা সকলেই জানেন, ভারতের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি রয়েছি আমরা।’ শুক্রবার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রিউস বিমানঘাঁটিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

উল্লেখ্য, গত এপ্রিলে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের উপর শুল্ক চাপিয়েছিল ট্রাম্প প্রশাসন। কোন দেশের পণ্যের উপর কতটা শুল্ক নেওয়া হবে, তার তালিকাও প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেই তালিকায় ছিল পাকিস্তান ভারত সহ একাধিক দেশ। ওই তালিকা অনুযায়ী পাকিস্তানি পণ্যের উপর মার্কিন শুল্কের পরিমাণ ছিল ২৯ শতাংশ। আর ভারতের পণ্যের উপর শুল্কের পরিমাণ ছিল ২৬ শতাংশ। যদিও কিছু দিন পরেই হোয়াইট হাউস চিন ছাড়া বাকি দেশগুলির পণ্যের উপর থেকে শুল্ক আরোপ স্থগিত করেন ৯০ দিনের জন্য।

Post Views: 178

Continue Reading

Previous: বিজেপির নয়া রাজ্য সভাপতির নাম চূড়ান্ত ! রবিবার ঘোষণা করবেন অমিত শাহ ?
Next: অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, কলকাতা পুলিশের হাতে গ্রেফতার পুনের ছাত্রী

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.