ওঙ্কার ডেস্ক: চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হয়েছিলেন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই। তার পর থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ে। খামেনেই নিহত হওয়ার পর ইরানের হিট লিস্টে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নানা সময়ে তাঁকে হামলা করা হতে পারে বলে জল্পনা ছড়িয়েছিল। এ বার এক মার্কিন সংবাদ মাধ্যম দাবি করল, গত মাসেই ট্রাম্পকে হত্যার ছক কষা হয়েছিল। আর নিজের প্রাণ বাঁচাতে মার্কিন প্রেসিডেন্ট একটি খাবারের গাড়িতে আশ্রয় নিয়েছিলেন! মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট এই দাবি করেছে।
রিপোর্ট অনুসারে, গত মাসে ন্যাটোর সম্মেলনে যোগ দিতে তুরস্কের রাজধানী আঙ্কারায় গিয়েছিলেন ট্রাম্প। সেই সম্মেলনের জন্য কাতারের রাজপরিবার মার্কিন প্রেসিডেন্টকে বিমান উপহার দিয়েছিল। আঙ্কারা থেকে ওই বিমানে চেপেই ট্রাম্পের ফেরার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এয়ার ফোর্স ওয়ানে চাপেন তিনি। যদিও ওই বিমান থেকেও নেমে যান ট্রাম্প শেষ পর্যন্ত। গোপনে এয়ার ফোর্স ওয়ান থেকে নেমে তিনি একটি খাবারের গাড়িতে ওঠেন। বিমানবন্দরের অন্যদিকে নিয়ে গিয়ে মার্কিন প্রেসিডেন্টকে সি-৩২এ সামরিক বিমানে তুলে নেওয়া হয়। সেই বিশেষ বিমানে করে তিনি তুরস্ক ছাড়েন।
ট্রাম্পকে যে ইরান হিট লিস্টে রেখেছে, তা জানেন মার্কিন প্রেসিডেন্ট। গত মাসে ন্যাটো সম্মেলনে তিনি বলেছিলেন, ‘ইরানের নেতারা এখন আর কেউ নয়। আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর আরও বেশ কয়েক জন নেতা এসেছিল। কিন্তু তারাও নেই। আমিও হয়তো চলে যেতে পারি। কারণ, এখন আমি তাদের হিট লিস্টে প্রথম স্থানে।