Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল ও লেবানন

ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল ও লেবানন

Online Desk জুন 4, 2026
trump.jpg

ওঙ্কার ডেস্ক: অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হল ইজরায়েল এবং লেবানন। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ পরস্পরের উপর হামলা করবে না বলে সম্মত হয়েছে। দু’দিন ধরে উচ্চপর্যায়ের বৈঠক হয় ইজরায়েল এবং লেবাননের প্রতিনিধিদের মধ্যে। সেই বৈঠক শেষে রফাসূত্র বেরিয়ে আসে। তবে যুদ্ধবিরতিতে রাজি হলেও বেইরুটের সামনে কয়েকটি শর্তও রেখেছে ইজরায়েল। সেই শর্ত মানলেই তবে নেতানিয়াহু বাহিনী হামলা থেকে বিরত থাকবে।

যুদ্ধবিরতি চুক্তি না মেনে লেবাননে হামলা চালায় ইজরায়েলি বাহিনী। এমনকি বিষয়টি নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুকে পাগল বলেও ভর্ৎসনা করেন। এই হামলা ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তিতে বাধা তৈরি করে। ইরানের সঙ্গে সমঝোতার অন্যতম শর্ত লেবাননে ইজরায়েলের হামলা বন্ধ রাখতে হবে। সে দেশের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাকে লক্ষ্য করে হামলা করা যাবে না বলে ইরান সাফ জানায়।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের এই দেশের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাকে সমর্থন করে ইরান। ইজরায়েলের সঙ্গে এই গোষ্ঠীর সংঘাত পুরনো। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র যখন পরস্পরকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে সেই আবহে এবং ইজরায়েলের সঙ্গেও হিজবুল্লার সংঘর্ষও বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি লেবাননের অভ্যন্তরে ঢুকে বেশ কয়েকটি এলাকা দখল করারও অভিযোগ উঠেছে ইজরায়েলি বাহিনীর বিরুদ্ধে। নেতানিয়াহু বাহিনীর এই ধরণের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছতে লেবাননে শান্তি বজায় রাখাটা জরুরি। আর সে কারণে দুই দেশের প্রতিনিধিকে আলোচনার টেবিলে বসিয়ে যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করল ওয়াশিংটন।

Post Views: 76

Continue Reading

Previous: ‘আমাদের মধ্যে মানুষের ছদ্মবেশে একটা সাপ ঘুরে বেড়াচ্ছে’, বাবুল সুপ্রিয়র পোস্ট ঘিরে জোর তরজা
Next: দক্ষিণ-পূর্ব এশিয়ায় নয়া অশান্তির মেঘ ! গ্রেট নিকোবর দ্বীপ প্রকল্প নিয়ে চিন কী সংঘাতে যাবে !

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.