Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘আমাদের মধ্যে মানুষের ছদ্মবেশে একটা সাপ ঘুরে বেড়াচ্ছে’, বাবুল সুপ্রিয়র পোস্ট ঘিরে জোর তরজা

‘আমাদের মধ্যে মানুষের ছদ্মবেশে একটা সাপ ঘুরে বেড়াচ্ছে’, বাবুল সুপ্রিয়র পোস্ট ঘিরে জোর তরজা

Online Desk জুন 4, 2026
FotoJet-7.jpg

ওঙ্কার ডেস্ক: তৃণমূলের মূল ছিঁড়ে যাওয়ার পর দলের অন্দরেই তৈরি হয়েছে একাধিক বিদ্রোহী। একের পর নেতা দল ছেড়ে চলছেন। এবার নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় যদি দুর্নীতির বিরুদ্ধে সরব হতেন তাহলে দলের আজকে এই অবস্থা হত না। যদিও সেই পোস্টের শেষে তিনি উল্লেখ করেন এই মতামত তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত।
সেই দীর্ঘ পোস্টে তিনি তৃণমূলের একাধিক নেতাকে নাম না করে কটাক্ষ করেন। তিনি বলেন অনেকেই দল ছাড়ার সিধান্ত নিয়েছেন কিন্তু তারপরও দলের সমস্ত পদ থেক ইস্তফা দেননি। তাদের উচিৎ দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে দেওয়া। এমনকি তিনি বলেন রাজনৈতিক ভাবে তাদের সকলকে সরে দাঁড়ানো প্রয়োজন। এরপর তিনি নাম না করে একাধিক একদা তাঁর রাজনৈতিক সতীর্থ দের কটাক্ষ করে বলেন, প্রথম থেকেই যদি মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে সরব হতেন তাহলে আজ দলের এই অবস্থা হত না। পোস্টে তিনি আরও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে লেখেন, সেই সময়ের বহু বিতর্কিত ব্যক্তি এখন তথাকথিত ‘৬০’-এর অংশ হয়ে গিয়েছেন। যদিও ‘৬০’ বলতে তিনি কাদের বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি। পাশাপাশি দাবি করেন, সেই সময়ের কেউ নির্বাচনে পরাজিত হয়েছেন, আবার কেউ কারাগারেও গিয়েছেন। পোস্টের শেষের দিকে তিনি বলেন, ‘একজন ব্যক্তি তাঁকে সবচেয়ে বেশি বিস্মিত করেছেন। তাঁর ভাষায়, তিনি কখনও ভাবেননি যে ‘একজন সাপ মানুষের ছদ্মবেশে’ তাঁদের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। এই মন্তব্য কাকে উদ্দেশ্য করে করা হয়েছে, তা স্পষ্ট নয়, এই নিয়েই রাজনৈতিক মহলে এখন জোর জল্পনা। একই সঙ্গে নিজের আগের দল অর্থাৎ বিজেপিকে সতর্ক করেছেন তিনি। তিনি বলেন বিজেপির আগের ভুল থেকে নিজেদের শিক্ষা নেওয়া উচিৎ। একইদিকে তাঁর এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তরজা।

Post Views: 74

Continue Reading

Previous: মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস
Next: ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল ও লেবানন

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.