Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ট্রাম্পের সঙ্গে লড়াই জারি রাখতে চায় ইরান, আপাতত সমঝোতার পথে হাঁটতে নারাজ

ট্রাম্পের সঙ্গে লড়াই জারি রাখতে চায় ইরান, আপাতত সমঝোতার পথে হাঁটতে নারাজ

Online Desk মার্চ 26, 2026
20260318_113041.jpg

ওঙ্কার ডেস্ক: পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হয়েছে তিন সপ্তাহ অতিক্রান্ত। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের বিরুদ্ধে পাল্টা জবাব দিয়ে চলেছে ইরান। এখনই ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় আসতে চায় না মোজতবা খামেনেই এর দেশ। ইরানের তরফে স্পষ্ট জানানো হয়েছে, তাঁরা প্রতিরোধ জারি রাখতে চান।

বুধবার ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন লড়াই চালিয়ে যাওয়ার কথা। তবে তেহরানের এই অবস্থানকে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরান ভয় পেয়ে এসব বলছে। বুধবার ইরানের সরকারি সংবাদমাধ্যমকে আরাঘচি বলেন, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বোঝাপড়া করতে চাইছি না। এখন আমাদের নীতি হল, প্রতিরোধ চালিয়ে যাওয়া।’ বিশেষজ্ঞদের মতে, প্রতিরোধ জারি রাখার কথা বলে আদতে যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলতে চেয়েছেন ইরানের বিদেশমন্ত্রী। ট্রাম্প প্রশাসনকে নিশানা করে তিনি বলেন, সমঝোতার কথা বলে নিজেদের পরাজয় স্বীকার করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

এ বিষয়ে বুধবার ট্রাম্প বলেন, ‘ইরান সমঝোতা করছে। ওরা মরিয়া হয়ে এটা করতে চাইছে। কিন্তু এটা বলতে ভয় পাচ্ছে। কারণ, ওরা মনে করছে, এর ফলে নিজেদের লোকেরাই ওদের মেরে ফেলবে।’ উল্লেখ্য, ইরান যুদ্ধ থামাতে ইতিমধ্যে ১৫ দফা প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তেহরানকে সেই প্রস্তাব পাঠানো হয়েছে। দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছে পাকিস্তান। পাকিস্তানের মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছেন ট্রাম্প। পাল্টা পাঁচ দফা প্রস্তাব দিয়েছে ইরানও।

Post Views: 126

Continue Reading

Previous: গুরু শুভেন্দুকে নন্দীগ্রামে কত ভোটে হারাবেন শিষ্য পবিত্র কর? বেঁধে দিলেন মার্জিন!
Next: এনসিসি বেবি লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পল্লীশ্রী

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.