Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এনসিসি বেবি লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পল্লীশ্রী

এনসিসি বেবি লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পল্লীশ্রী

Online Desk মার্চ 26, 2026
KHELA-KHELA.jpg

ওঙ্কার ডেস্কঃ রাজসিক জাঁকজমক এবং চিন্তাকর্ষক ক্রিকেটের হাত ধরে শেষ হল ‘এনসিসি বেবি লিগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’। যে টুর্নামেন্টের উপস্থাপনা করেছে ‘কিডস অন জি ফাইভ’। এবং আয়োজন করেছে ন্যানশনাল ক্রিকেট ক্লাব, মেনল্যািন্ড সম্বরণ অ্যা কাডেমির সহায়তায়। বুধবার টুর্নামেন্টের ফাইনালে ৭৩ রানে পাটুলি ক্রিকেট অ্যা কাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হল পল্লীশ্রী। যে ফাইনাল আরও বেশি উচ্চমার্গে পৌঁছল ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট মিঠুন মানহাসের আলোকজ্জ্বল উপস্থিতিতে।
বুধবার প্রথমে টস জিতে ব্যা ট করার সিদ্ধান্ত নেয় পল্লীশ্রী। শৌভিক ঘোষের ( ৩২ বলে ৭৭ রান) ও স্পন্দন দে-র (২৮ বলে ৬৫ রান) বিধ্বংসী ইনিংসের সুবাদে নির্ধারিত দশ ওভারে তারা তোলে ১৫৫-১। জবাবে ব্যা ট করতে নেমে পরের পর উইকেট হারাতে থাকে পাটুলি ক্রিকেট অ্যা কাডেমি। ক্রমবর্ধমান নেট রানের সঙ্গে পাল্লা দিতে চেষ্টা করেছিল বটে পাটুলির ক্রিকেটার নীল সরকার (২৬ বলে ৪৮)। কিন্তু তা ফাইনাল জেতানোর পক্ষে যথেষ্ট ছিল না। পল্লীশ্রীর মহম্মদ মেহরাব মোল্লা ১১ রান দিয়ে দু’উইকেট নেয়। বেদ বিজয় রায় ২৩ রান দিয়ে নেয় ২ উইকেট। শেষ পর্যন্ত দশ ওভারে ৮২-৬ স্কোরেই থেমে যায় পাটুলি ক্রিকেট অ্যা কাডেমির লড়াই।
এ দিন বেবি লিগের ফাইনালে বোর্ড সভাপতি মিঠুন মানহাস ছাড়াও উপস্থিত ছিলেন ঝুলন গোস্বামী, মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার, গার্গী বন্দ্যোাপাধ্যােয়ের মতো দিকপাল ক্রিকেট-ব্যসক্তিত্বরা। তবে শ্রেষ্ঠ আর্কষণ অবশ্যনই ছিলেন স্বয়ং বোর্ড প্রেসিডেন্ট।
খেলা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিঠুন মানহাস বলেন, ‘‘এই বেবি লিগকে অবশ্যাই স্মরণীয় উদ্যোাগ বলতে হবে। এত ছোট-ছোট বয়সে ক্রিকেটাররা চাপ শুষে নিচ্ছে, নিয়ে ম্যাযচ খেলছে! পুরোটাই বিস্মিত করার মতো। আপনারা দেখেছেন, প্রত্যেুক ক্রিকেটার কী অসম্ভব প্যা শনেট ছিল আজ।’’ সঙ্গে বোর্ড প্রেসিডেন্ট যোগ করেন, ‘‘একজন খুদে ক্রিকেটারকে অল্প বয়সে যন্ত্রপাতির থেকে দূরে রাখা বাঞ্ছনীয়। তার চেয়ে তারা ক্রিকেট খেলুক। আর সেই প্রেক্ষিতে বেবি লিগের মতো মঞ্চের চেয়ে ভালো কী হতে পারে? আমি অভিষেক ডালমিয়াকে অভিনন্দন জানাচ্ছি, এ রকম এক টুর্নামেন্টের আয়োজনের জন্যম। দারুণ কাজ করেছে অভিষেক। ভবিষ্য্তে এই টুর্নামেন্ট আরও বড় রূপ নেবে, আমি দেখতে পাচ্ছি।’’
প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ‘এনসিসি বেবি লিগ ক্রিকেট টুর্নামেন্ট’ প্রসঙ্গে বলেন, ‘‘টুর্নামেন্টটা সত্যিা খুব ভালো হয়েছে। সবচেয়ে বড় কথা, ভালো ক্রিকেট হয়েছে। বাচ্চারা উপভোগ করেছে, মনপ্রাণ দিয়ে খেলেছে। আমাদের বেবি লিগ আয়োজনের উদ্দেশ্যট ছিল, শিশু ক্রিকেটারদের নিজ-প্রতিভা প্রদর্শনের একটা মঞ্চ তৈরি করে দেওয়া। ভালো লাগছে দেখে যে, ওরা সেই মঞ্চকে সঠিক ভাবে ব্যপবহার করেছে। এই টুর্নামেন্টে বেশ কিছু ক্রিকেটার ভালো খেলেছে। আশা রাখছি, আগামী দিনেও তারা সমান ভাবে পারফর্ম করে যাবে।’’ বাংলার রনজি জয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যো পাধ্যা য় বলেন, ‘‘আমরা পরীক্ষাভিত্তিক ভাবে টুর্নামেন্টটা করেছিলাম। ভাবিনি, এমন উত্তুঙ্গ সাফল্য্ পাব। আমরা এ বছর চব্বিশটা টিম নিয়ে টুর্নামেন্ট করেছি। আগামী বছর টিমের সংখ্যা অবশ্যাই বাড়বে। একটা কথা আছে না, আজ যে দেশের শিশু, কাল সে নায়ক। বেবি লিগ থেকে যদি ভবিষ্যাতে ভারত-বিখ্যা ত ক্রিকেটার উঠে আসে, বুঝব আমাদের প্রয়াস সার্থক।’’
প্রসঙ্গত, এনসিসি বেবি লিগের ফাইনাল দেখতে এসেছিলেন ইডেন কিউরেটর সুজন মুখোপাধ্যাঠয়ও। তিনি নিজ উদ্যোফগে ক্রিকেটারদের রিস্ট ব্যাউন্ড উপহার দিয়ে যান। সুজন বাবুর যে উদ্যোসগেকে কুর্নিশ করে তাঁকে ধন্যকবাদ দিয়েছে এনসিসি কর্তৃপক্ষ।
এক নজরে পুরস্কার-প্রাপকরা
টুর্নামেন্ট সেরা: শৌভিক ঘোষ (পল্লীশ্রী)
ম্যা চ সেরা: শৌভিক ঘোষ (পল্লীশ্রী)
সেরা বোলার : অয়ন চৌবে (পল্লীশ্রী)
সেরা ব্যাাটার: অভ্রজিৎ বিশ্বাস (পাটুলি ক্রিকেট অ্যা কাডেমি)

Post Views: 112

Continue Reading

Previous: ট্রাম্পের সঙ্গে লড়াই জারি রাখতে চায় ইরান, আপাতত সমঝোতার পথে হাঁটতে নারাজ
Next: ভোট আবহে খাস কলকাতায় চলল এলোপাথারি গুলি, খুন তৃণমূল নেতা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.