Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • গুরু শুভেন্দুকে নন্দীগ্রামে কত ভোটে হারাবেন শিষ্য পবিত্র কর? বেঁধে দিলেন মার্জিন!

গুরু শুভেন্দুকে নন্দীগ্রামে কত ভোটে হারাবেন শিষ্য পবিত্র কর? বেঁধে দিলেন মার্জিন!

Online Desk মার্চ 26, 2026
E.MID-PABITRA-KAR-vs-suvendu-IMAGE.png

নিজস্ব প্রতিনিধি,পুর্ব মেদিনীপুর: ২০২৬-এর বিধানসভা ভোটের অন্যতম আলোচিত প্রার্থীর নাম পবিত্র কর। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও, সেভাবে প্রকাশ্যে আসেননি কোনওদিন। প্রার্থী তালিকা ঘোষণার কয়েক ঘণ্টা আগে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়ে চমক দিয়েছেন তিনি। তাঁকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রামে প্রার্থী করে চমক দিয়েছে তৃণমূলও। শুভেন্দুর সঙ্গেই তৃণমূল করা, শুভেন্দুর সঙ্গেই বিজেপিতে যাওয়া পবিত্র করের। সেই তিনি আনকোরা প্রার্থী? নাকি শুভেন্দুর দীর্ঘদিনের সহযোগী? কোন পরিচয়ে দেখা হবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এবার সেই পবিত্র করই বুঝিয়ে দিলেন, তিনিও ‘গুরু’র থেকে কিছু কম নন।বুধবার তৃণমূল প্রার্থী পবিত্র কর হিসেব কষে বলে দেন, তিনি ঠিক কত ভোটে হারাবেন শুভেন্দুকে। তাঁর দাবি, বড় মার্জিনে শুভেন্দুকে হারাতে পারবেন তিনি। রেজাল্টের দিন দেখে নেবেন।
৩০ হাজার ভোটে হারাব শুভেন্দুকে। অঙ্ক কষেই বলছি।” তাঁর দাবি, অঞ্চল ধরে ধরে হিসেব কষে রেখেছেন তিনি। পবিত্র আরও বলেন, “২১ সালে সালে গুরু-শিষ্যের লড়াই হয়েছিল। শিষ্য জিতেছিল। এবার সেই পবিত্রই লড়বেন ‘গুরু’ শুভেন্দুর বিরুদ্ধে। পবিত্র করের আরও দাবি, শুভেন্দু বিজেপিতে যাওয়ার পর তাঁকে বেইমান বলা হয়েছে, কিন্তু তাঁকে বিজেপি একথা বলতে পারবে না। পবিত্র বলেন, “আমি তৃণমূলে আগে ছিলাম। ক্ষণিকের জন্য গিয়েছিলাম বিজেপিতে।” অভিষেকের বার্তা উল্লেখ করে পবিত্র বলেন, “আমি ডিজে এবং রবীন্দ্র সঙ্গীত দুই বাজানোর পক্ষে। প্রয়োজনে দুটোই বাজাব।”

Post Views: 136

Continue Reading

Previous: বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আকাশ থাকবে পরিষ্কার, তবে শুক্র থেকেই আবহাওয়ার ভোলবদল!
Next: ট্রাম্পের সঙ্গে লড়াই জারি রাখতে চায় ইরান, আপাতত সমঝোতার পথে হাঁটতে নারাজ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.