Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আকাশ থাকবে পরিষ্কার, তবে শুক্র থেকেই আবহাওয়ার ভোলবদল!

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আকাশ থাকবে পরিষ্কার, তবে শুক্র থেকেই আবহাওয়ার ভোলবদল!

Online Desk মার্চ 26, 2026
yu.png

ওঙ্কার ডেস্ক: তাপমাত্রা বাড়ার পাশাপাশি রাজ্যে দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস। শুক্রবার থেকে আবারও বদলাতে চলেছে রাজ্যের আবহাওয়া। যার ফলে শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে একাধিক জেলায়।
বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির এমন কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা। তবে শুক্রবার থেকে বদলাবে পরিস্থিতি। শুক্রবার কালবৈশাখীর পরিস্থিতির সৃষ্টি হতে পারে শহর কলকাতাতেও।
এদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমান জেলায়। ঝড়-বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
শুক্রবার থেকে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলার কিছু অংশে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও কোচবিহার সহ উত্তরের সমতলের জেলাগুলিতেও এদিন বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

Post Views: 138

Continue Reading

Previous: ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থনে সৌদি ও সংযুক্ত আরব আমিরশাহি
Next: গুরু শুভেন্দুকে নন্দীগ্রামে কত ভোটে হারাবেন শিষ্য পবিত্র কর? বেঁধে দিলেন মার্জিন!

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.