Skip to content
জুন 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • আফ্রিকাতে কমছে ইবোলা সংক্রমণ

আফ্রিকাতে কমছে ইবোলা সংক্রমণ

Online Desk জুন 6, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: করোনার পরে ইবোলা ভাইরাস। সম্প্রতি আফ্রিকায় এই মারণ ভাইরাসের দাপাদাপি গোটা বিশ্বেরই ঘুম কেড়ে নিয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে কঙ্গো থেকে মিলল সুখের খবর। দাবি, একসময় যেখানে আক্রান্তের লক্ষণ দেখা যাচ্ছিল এক হাজারেরও বেশি, সেখানে তা কমে দাঁড়িয়েছে মোটামুটি আড়াইশোর মতো। স্বাভাবিক ভাবেই ওয়াকিবহাল মহলের একাংশ এই পরিসংখ্যানে বেশ খুশি। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এতে নিশ্চিন্ত না হয়ে সতর্ক থাকতে হবে। কেন এমন বলছেন তাঁরা?
এই মুহূর্তে আফ্রিকার কঙ্গোতে আক্রান্তের সংখ্যা ৩৮০ জন। ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি প্রতিবেশী দেশ উগান্ডাতেও ১৫ জন আক্রান্ত। একজনের মৃত্যুর কথা জানা গিয়েছে। মনে রাখতে হবে, কর্তৃপক্ষ এখন আর আগের মতো কেবল ‘সন্দেহভাজন’ নয়, বরং নিশ্চিতভাবে শনাক্ত হওয়া রোগীদের সংখ্যার বিষয়েই কথা বলছে। তাই লক্ষণযুক্তের সংখ্যার এই হ্রাস দেখে নিশ্চিন্ত হলে, এটা মনে করা ভুল হবে যে, হঠাৎ করেই কম বিপজ্জনক হয়ে পড়েছে ইবোলা সংক্রমণ। এই রোগের সংক্রমণ হয় রোগীর কফ থুথু থেকে। এইবার সেই নিয়ে আরও বেশি সতর্ক হচ্ছে আফ্রিকা। এমন অনেক রোগীকে তালিকা থেকে বাদ দেওযা হয়েছে যাঁদের জ্বর থাকলেও তাঁরা আসলে ম্যালেরিয়ার মতো অন্য কোনও অসুখে ভুগছিলেন। যা কঙ্গোতে একটি সাধারণ সমস্যা। তবে চিন্তার বিষয়, আক্রান্তের সংস্পর্শে আসা সমস্ত ব্যক্তিকে শনাক্ত করতে না পারা। এখনও পর্যন্ত মোটামুটি ৪৫ শতাংশকে শনাক্ত করা গিয়েছে। ফলে বাকিদের থেকে আরও আক্রান্তের সংখ্যাবৃদ্ধির প্রবল আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে পরিস্থিতিটা এখনও যথেষ্ট উদ্বেগজনক।
বলে রাখা ভালো, কঙ্গো ও উগান্ডার সীমান্তবর্তী অঞ্চলে আপাতত সংক্রমণ সীমাবদ্ধ থাকলেও পরিস্থিতিকে হালকাভাবে দেখার কোনও সুযোগ নেই। আফ্রিকার এই অঞ্চল দীর্ঘ দিন ধরেই সংঘাত, গৃহহীন দশা এবং দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় জর্জরিত। যুদ্ধ ও বাস্তুচ্যুতির আবহে বহু সংক্রমণ শনাক্ত না-হওয়ার আশঙ্কা থেকেই যায়। হু-র তথ্য অনুযায়ী, কঙ্গোর ইতুরি প্রদেশে ইতিমধ্যেই একাধিক নিশ্চিত ও সন্দেহভাজন সংক্রমণ এবং মৃত্যুর খবর মিলেছে। রাজধানী কাম্পালাতেও পৃথক সংক্রমণ ধরা পড়েছে, যার মধ্যে পারস্পরিক যোগসূত্র এখনও পাওয়া যায়নি। এহেন পরিস্থিতিতে সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

Post Views: 32

Continue Reading

Previous: পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে মৃত্যু যুবকের, এনকাউন্টারের অভিযোগ পরিবারের
Next: আবাস যোজনার বাড়ি পেতে মোবাইল অ্যাপেই করা যাবে আবেদন, ‘সেল্‌‌ফ সার্ভে’ চালু শুভেন্দু সরকারের

সম্পর্কিত গল্প

Shaokat.jpg

প্রভাবশালী তত্ত্বে সায় আদালতের, ভাঙড় বোমা বিস্ফোরণ মামলায় শওকত মোল্লার ১৪ দিনের এনআইএ হেফাজত

Online Desk জুন 6, 2026
Untitled.png

বিশ্বকাপে ফ্রি টিকিট! দাম চাইল ফিফা

Online Desk জুন 6, 2026
cjp.jpg

গোরক্ষপুরে ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল পোড়ানোর চেষ্টা! আটক আরশোলা পার্টির ৩ সমর্থক

Online Desk জুন 6, 2026

You may have missed

Shaokat.jpg

প্রভাবশালী তত্ত্বে সায় আদালতের, ভাঙড় বোমা বিস্ফোরণ মামলায় শওকত মোল্লার ১৪ দিনের এনআইএ হেফাজত

Online Desk জুন 6, 2026
Untitled.png

বিশ্বকাপে ফ্রি টিকিট! দাম চাইল ফিফা

Online Desk জুন 6, 2026
cjp.jpg

গোরক্ষপুরে ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল পোড়ানোর চেষ্টা! আটক আরশোলা পার্টির ৩ সমর্থক

Online Desk জুন 6, 2026
Hasina.jpg

আওয়ামী লীগ নিষিদ্ধ না প্রসিদ্ধ ইতিহাসই তার প্রমাণ

Online Desk জুন 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.