Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আবাস যোজনার বাড়ি পেতে মোবাইল অ্যাপেই করা যাবে আবেদন, ‘সেল্‌‌ফ সার্ভে’ চালু শুভেন্দু সরকারের

আবাস যোজনার বাড়ি পেতে মোবাইল অ্যাপেই করা যাবে আবেদন, ‘সেল্‌‌ফ সার্ভে’ চালু শুভেন্দু সরকারের

Online Desk জুন 6, 2026
1000333119.jpg

ওঙ্কার ডেস্ক: তৃণমূল জমানায় আবাস যোজনার প্রকল্পে একাধিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। কিন্তু পালা বদলের পর আবাস প্রকল্পে স্বচ্ছতার সঙ্গে উপভোক্তা চিহ্নিত করতে নয়া পদক্ষেপ করল শুভেন্দু অধিকারীর সরকার। আবেদনকারীরা মোবাইল অ্যাপের মাধ্যমে এই প্রকল্পে বাড়ি পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া নিজেরা ‘সেলফ সার্ভে’ও করতে পারবেন। এর পর ত্রিস্তরীয়ভাবে যাচাই হবে। প্রশাসন সূত্রে দাবি এর ফলে প্রকৃত প্রাপকদের চিহ্নিত করা সম্ভব হবে।

উল্লেখ্য দেশের অন্যান্য রাজ্যে আবাস প্রকল্পে বাড়ি পেতে সেলফ সার্ভে পদ্ধতি চালু রয়েছে। পশ্চিমবঙ্গেও সেই পদ্ধতি শুরু করা হতে চলেছে। ইতিমধ্যে রাজ্যের প্রত্যেক জেলার জেলাশাসককের উদ্দেশে গত ৩০ মে এক নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে আবেদনকারীকে মোবাইল ফোনে ‘আবাসপ্লাস ২০২৪’ এবং ‘আধারফেস আরডি’ অ্যাপ ডাউনলোড করতে হবে। এর পর আধার-ভিত্তিক পরিচয় যাচাইয়ের মাধ্যমে তাঁরা আবেদন করতে পারবেন। আবেদন জমা পড়ার পর আধিকারিক সংশ্লিষ্ট ঠিকানায় গিয়ে তথ্য যাচাই করবেন।

যাঁরা অনলাইনে আবেদন করতে পারবেন না তাঁদের জন্যও বিকল্প পদ্ধতি রাখা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, অনলাইনে আবেদন করতে না পারলে সমীক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন এবং যোগ্য পরিবারগুলিকে চিহ্নিত করবেন। কোনও প্রকৃত উপভোক্তা যাতে বাদ না যান, তা দেখতে হবে। আগামী ২০ জুলাইয়ের মধ্যে সমগ্র সমীক্ষা এবং যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ স্তর থেকে। ইতিমধ্যেই জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট দফতরগুলি প্রয়োজনীয় প্রস্তুতিও শুরু করে দিয়েছে।

Post Views: 226

Continue Reading

Previous: আফ্রিকাতে কমছে ইবোলা সংক্রমণ
Next: এবার কলকাতা স্টেশনের সঙ্গে জুড়ে যাবে মেট্রো; খরচ হবে ৮ লক্ষ কোটি টাকা

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.