Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • সন্তানের পিতৃত্ব অস্বীকার করেও ইনফ্লুয়েন্সারকে ২১ কোটি দিলেন মাস্ক

সন্তানের পিতৃত্ব অস্বীকার করেও ইনফ্লুয়েন্সারকে ২১ কোটি দিলেন মাস্ক

Online Desk এপ্রিল 2, 2025
20250402_115202.jpg

ওঙ্কার ডেস্ক: সন্তানের পিতৃত্ব অস্বীকার করেও মার্কিন ইনফ্লুয়েন্সারকে ২১ কোটি টাকা দিলেন ধনকুবের ইলন মাস্ক। সেই সঙ্গে তাঁর মন্তব্য, ‘আমি জানতামই না ওই সন্তান আমার।’

উল্লেখ্য, মার্কিন ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ার দাবি করেছিলেন, তিনি যে সন্তানের জন্ম দিয়েছেন তার পিতা ইলন মাস্ক। কিন্তু প্রথমে তা মেনে নেননি বিশ্বের অন্যতম ধনকুবের। এবার এই বিষয়ে এক্স হ্যান্ডেলে মাস্ক লিখেছেন, ‘আমি জানতামই না ওই সন্তান আমার।’ সেই সঙ্গে তিনি জানিয়েছেন, ওই সন্তানের দেখভালের জন্য ২.৫ মিলিয়ন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২১ কোটি টাকা দিয়েছেন তিনি মার্কিন ইনফ্লুয়েন্সারকে। পাশাপাশি ক্লেয়ারকেও বছরে ৫ লক্ষ ডলার দিচ্ছেন বলে জানিয়েছেন মাস্ক।

মার্কিন ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ার চলতি বছরে ফেব্রুয়ারিতে এক্স হ্যান্ডেলে দাবি করেছিলেন, ২০২৪ সালের সেপ্টেম্বরে এক সন্তানের জন্ম দিয়েছেন তিনি। যে সন্তানের বাবা ইলন মাস্ক। গোপনীয়তার স্বার্থে এই তথ্য তিনি চেপে রাখতে চেয়েছিলেন বলে দাবি তাঁর। কিন্তু সংবাদ মাধ্যমের চাপে পড়ে অবশেষে সেই তথ্য প্রকাশে বাধ্য হলেন তিনি। শুধু তাই নয়, মাস্ক সন্তানের পিতৃত্ব মানতে অস্বীকার করায় আদালতের দ্বারস্থ হয়েছেন ওই মার্কিন ইনফ্লুয়েন্সার। আদালতে ক্লেয়ার আবেদন জানান, তিনি একক ভাবে সন্তানের দায়িত্ব নিতে চান। সেই সঙ্গে সন্তানের পিতৃত্ব পরীক্ষার দাবি জানান তিনি।

এই আবহে সোমবার মাস্ক লেখেন, ‘আমি জানি না ওই সন্তান আমার কিনা। তবে ওই সন্তানের পিতা কে তা অনুসন্ধানের বিরুদ্ধে নই আমি। এই বিষয়ে কোনও আদালতের নির্দেশের প্রয়োজন নেই। কিছু না জানা সত্ত্বেও আমি ক্লেয়ারকে ২.৫ মিলিয়ন ডলার দিয়েছি এবং বছরে আরও ৫ লক্ষ ডলার দিচ্ছি।’

এদিকে এক্স হ্যান্ডেলে ক্লেয়ার লেখেন, ‘ইলন, এই সন্তান (যার নাম তুমিই রেখেছিলে) জন্মের আগেই আমি তোমায় বলেছিলাম সন্তানের পিতৃত্ব পরীক্ষার জন্য। তা তুমি করোনি। আমায় টাকা পাঠাচ্ছিলে না তুমি। এতদিন তোমার যেটুকু মনে হয়েছে তুমি সেইটুকুই পাঠাচ্ছিলে। আমার উপর কর্তৃত্ব ফলাতে ও আমায় শাস্তি দিতে এতদিন টাকা আটকে রেখেছিলে। আসলে তুমি আমাকে নয়, নিজের সন্তানকেই শাস্তি দিচ্ছ।’ পাশাপাশি তিনি আরও লেখেন, ‘আমাকে ও আমার সন্তানকে দুর্নাম করতে তুমি সমাজ মাধ্যমে লাগাতার বিরুপ মন্তব্য করে গিয়েছ। আসলে তুমি অত্যন্ত খারাপ একজন মানুষ।’

Post Views: 166

Continue Reading

Previous: ইউনুসের নিন্দায় সরব বিজেপি ও কংগ্রেস
Next: সাত মাস পর লন্ডনে প্রকাশ্যে এলেন হাসিনার বিদেশমন্ত্রী

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
mamata-kalighha.jpg

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.