Skip to content
আগস্ট 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • দেশের সীমান্ত পেরিয়ে বিদেশেও প্রসারিত হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা, জাপানে শুরু হল পাঁচ দিনব্যাপী গীতা মহোৎসব

দেশের সীমান্ত পেরিয়ে বিদেশেও প্রসারিত হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা, জাপানে শুরু হল পাঁচ দিনব্যাপী গীতা মহোৎসব

Online Desk জুন 19, 2026
gita.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতীয় জনজীবনে রয়েছে গীতার ব্যাপক প্রভাব। গীতার বহু অনুরাগী রয়েছে দেশে। বিভিন্ন সময়ে ঘটা করে গীতা পাঠের আসরের আয়োজন করা হয় বিভিন্ন রাজ্যে। এবার দেশের সীমান্ত পেরিয়ে বিদেশের মাটিতে গীতাকে কেন্দ্র করে শুরু হল উৎসব। জাপানের রাজধানী টোকিওতে শুক্রবার থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক গীতা মহোৎসব। পাঁচ দিন ধরে এই উৎসব চলবে বলে জানানো হয়েছে।

শুক্রবার এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বমঞ্চে ভারতের শাশ্বত সাংস্কৃতিক ঐতিহ্য এবং শ্রীমদ্ভগবদ্গীতার সর্বজনীন বার্তা তুলে ধরার ক্ষেত্রে এই আয়োজন গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। ১৯ জুন থেকে শুরু হয়ে এই উৎসব চলবে ২৩ জুন পর্যন্ত। ‘আন্তর্জাতিক গীতা মহোৎসব (আইজিএম)-২০২৬’ এর অংশ হিসেবে জাপানের সংসদ সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ, গবেষকদের হাতে গীতা তুলে দেওয়া হয়। মূলত এর মাধ্যমে এই উৎসবের সূচনা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ভারত ও জাপানের মধ্যে সাংস্কৃতিক, আধ্যাত্মিক ও মানবিক সম্পর্কের এক প্রাণবন্ত প্রতীকে পরিণত হয়েছে এই আয়োজন। গীতা মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) বর্ষীয়ান নেতা ইয়াসুতোশি নিশিমুরা অংশ নিয়েছিলেন। এদিন তাঁর হাতে গীতার একটি প্রতিলিপি তুলে দেওয়া হয়। বিবৃতিতে আরও জানানো হয়, জাপানের হাউস অফ কাউন্সিলরস বা উচ্চকক্ষে গীতা রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ইয়োশিও মোচিদজুকি। তাঁর হাতেও এই ধর্মগ্রন্থের প্রতিলিপি তুলে দেওয়া হয়। বিশিষ্ট পণ্ডিত ও আধ্যাত্মিক গুরু স্বামী জ্ঞানানন্দ মহারাজ গীতার শিক্ষার ওপর বিস্তারিত আলোচনা করেন ও ব্যাখ্যা করেন।

Post Views: 108

Continue Reading

Previous: শিলিগুড়ি মিরিক যোগাযোগ বন্ধ, দুধিয়ার অস্থায়ী সেতু নির্মাণের বার্তা রাজ্য সরকারের
Next: বিরোধী দলনেতা নির্বাচনে ডিভিশন বেঞ্ছে শোভনদেব

সম্পর্কিত গল্প

Nepal.jpg

নেপালে বন্যার ধ্বংসলীলার মধ্যে আরও একটি বাঁধ ভাঙলো তিব্বতে, নিরাপদ স্থানে সরে যাওয়া নির্দেশ

Online Desk আগস্ট 28, 2026
B-1.jpg

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, বজবজে ৩ হাজার গাছ বিতরণ

Online Desk আগস্ট 28, 2026
Wahdoo.jpg

মেহেরাজের পদত্যাগে সমস্যায় মহামেডান

Online Desk আগস্ট 28, 2026

You may have missed

Nepal.jpg

নেপালে বন্যার ধ্বংসলীলার মধ্যে আরও একটি বাঁধ ভাঙলো তিব্বতে, নিরাপদ স্থানে সরে যাওয়া নির্দেশ

Online Desk আগস্ট 28, 2026
B-1.jpg

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, বজবজে ৩ হাজার গাছ বিতরণ

Online Desk আগস্ট 28, 2026
Wahdoo.jpg

মেহেরাজের পদত্যাগে সমস্যায় মহামেডান

Online Desk আগস্ট 28, 2026
1000370615.jpg

সপ্তাহান্তে ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক শিয়ালদহ শাখায়, বাতিল একাধিক লোকাল!

Online Desk আগস্ট 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.