Skip to content
জুন 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শিলিগুড়ি মিরিক যোগাযোগ বন্ধ, দুধিয়ার অস্থায়ী সেতু নির্মাণের বার্তা রাজ্য সরকারের

শিলিগুড়ি মিরিক যোগাযোগ বন্ধ, দুধিয়ার অস্থায়ী সেতু নির্মাণের বার্তা রাজ্য সরকারের

Online Desk জুন 19, 2026
WhatsApp-Image-2026-06-19-at-5.37.59-PM.jpeg

ওঙ্কার ডেস্কঃ উত্তরবঙ্গে টানা বৃষ্টি ধস। বালাসন নদীর জলে ভেসে গিয়েছে দুধিয়ার অস্থায়ী সেতু। শিলিগুড়ি-মিরিক সড়ক যোগাযোগ বন্ধ। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি সামাল দেওয়ার কাজ শুরু হয়েছে। গত বছর দুধিয়া সেতুটি জলের তোড়ে ভেঙে গিয়েছিল। তার পাশেই একটি অস্থায়ী সেতু তৈরি হয়েছিল। এবার সেই সেতুও বালাসন নদীর জলের তোড়ে ভেসে গেল।
শুক্রবার পূর্ত ও কারিগরী মন্ত্রী অজয় পোদ্দার এই বিষয়ে ভিডিও বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, দ্রুত ওই বিকল্প সেতু তৈরি হবে। পূর্ত ও কারিগরী বিভাগের ইঞ্জিনিয়ার, বিপর্যয় মোকাবিলা দফতরের টিম সেখানে রয়েছে। বালাসন নদীর জল কিছু কমলেই অস্থায়ী সেতু তৈরির কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি দুধিয়ার মূল সেতু আগামী বছর ফেব্রুয়ারি মাসের মধ্যে তৈরি হয়ে যাবে।
এই মুহূর্তে প্রবল বর্ষণে দার্জিলিংয়ের বহু এলাকা বিপর্যস্ত। একাধিক রাস্তায় ধস নেমেছে। দার্জিলিংয়ের দুধিয়া সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি থেকে মিরিক সহজে যাওয়ার জন্য এই পথ ব্যবহার হয়। অন্যদিকে, পাহাড়ে অতি বৃষ্টি হলে ভুটান থেকে জল ঢুকবে বাংলায়। সেক্ষেত্রে পাহাড়ের নদীগুলিতে জলের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। সেক্ষেত্রে রুদ্ররূপ হওয়ার আশঙ্কা থাকছে শিলিগুড়িতে। সব মিলিয়ে পরিস্থিতি জটিল। তবে সরকার দ্রুত সমস্যা সমাধানে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Post Views: 31

Continue Reading

Previous: আয়াতোল্লাহ আলি খামেনেই-এর শেষকৃত্যে সামিল হবে পাক প্রতিনিধিদল
Next: দেশের সীমান্ত পেরিয়ে বিদেশেও প্রসারিত হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা, জাপানে শুরু হল পাঁচ দিনব্যাপী গীতা মহোৎসব

সম্পর্কিত গল্প

Untitled.png

মাত্র ৮ মাসেই ধুলিৎসাৎ দুধিয়া সেতু? কাটমানি থেকে তদন্তের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 19, 2026
Untitled.png

বিরোধী দলনেতা নির্বাচনে ডিভিশন বেঞ্ছে শোভনদেব

Online Desk জুন 19, 2026
gita.jpg

দেশের সীমান্ত পেরিয়ে বিদেশেও প্রসারিত হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা, জাপানে শুরু হল পাঁচ দিনব্যাপী গীতা মহোৎসব

Online Desk জুন 19, 2026

You may have missed

Untitled.png

মাত্র ৮ মাসেই ধুলিৎসাৎ দুধিয়া সেতু? কাটমানি থেকে তদন্তের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 19, 2026
Untitled.png

বিরোধী দলনেতা নির্বাচনে ডিভিশন বেঞ্ছে শোভনদেব

Online Desk জুন 19, 2026
gita.jpg

দেশের সীমান্ত পেরিয়ে বিদেশেও প্রসারিত হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা, জাপানে শুরু হল পাঁচ দিনব্যাপী গীতা মহোৎসব

Online Desk জুন 19, 2026
WhatsApp-Image-2026-06-19-at-5.37.59-PM.jpeg

শিলিগুড়ি মিরিক যোগাযোগ বন্ধ, দুধিয়ার অস্থায়ী সেতু নির্মাণের বার্তা রাজ্য সরকারের

Online Desk জুন 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.