Skip to content
আগস্ট 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • আয়াতোল্লাহ আলি খামেনেই-এর শেষকৃত্যে সামিল হবে পাক প্রতিনিধিদল

আয়াতোল্লাহ আলি খামেনেই-এর শেষকৃত্যে সামিল হবে পাক প্রতিনিধিদল

Online Desk জুন 19, 2026
ayatollah-ali-khamenei.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী ৩ ও ৪ জুলাই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই এর শেষকৃত্য আয়োজিত হবে ইরানে। সেই বিদায় অনুষ্ঠানে উপস্থিত থাকবে পাকিস্তানের প্রতিনিধিদল। শুক্রবার সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ কথা জানিয়েছেন। চলতি বছরের গত ফেব্রুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ হামলায় নিহত হন খামেনেই।

পাকিস্তানের সংসদে ভাষণ দেওয়ার সময় শাহবাজ শরিফ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে তাঁর টেলিফোনে কথা হয়েছে। দুই রাষ্ট্রনেতার মধ্যে আলাপকালে ইরানের প্রেসিডেন্ট পাক প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য। শরিফ বলেন, ৩ ও ৪ জুলাই হতে চলা আয়াতোল্লাহ আলি খামেনেইর শেষকৃত্যে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট তাঁকে। জনপ্রতিনিধিদের উদ্দেশে শরিফ বলেন, ‘আমি বলেছি যে পাকিস্তানের প্রতিনিধিদল সেখানে থাকবে, যাতে আমরা বিশ্বকে জানাতে পারি তাঁর প্রতি আমাদের অন্তরে কতটা শ্রদ্ধা রয়েছে।’

ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া শান্তিচুক্তিতে পাকিস্তানের ভূমিকার কথাও গর্বের সঙ্গে উল্লেখ করেন তিনি। শরিফ বলেন, ‘জাপান থেকে সৌদি আরব, কুয়ালালামপুর থেকে কাসাব্লাঙ্কা এবং মেক্সিকো থেকে ভারত—সব জায়গাতেই যদি কোনও দেশের নাম শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে উচ্চারিত হয়, তবে সেটি হল পাকিস্তান।’ ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ পালনের জন্য সেনাপ্রধান আসীম মুনিরের প্রশংসা করেন তিনি। এ ছাড়া উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিকেও ধন্যবাদ জানান পাক প্রধানমন্ত্রী।

Post Views: 107

Continue Reading

Previous: কোচ মাউরিসিও পচেত্তিনো, ‘ফ্লুইড মিডফিল্ড’ কি বুঝিয়ে দিচ্ছেন তিনি
Next: শিলিগুড়ি মিরিক যোগাযোগ বন্ধ, দুধিয়ার অস্থায়ী সেতু নির্মাণের বার্তা রাজ্য সরকারের

সম্পর্কিত গল্প

Nepal.jpg

নেপালে বন্যার ধ্বংসলীলার মধ্যে আরও একটি বাঁধ ভাঙলো তিব্বতে, নিরাপদ স্থানে সরে যাওয়া নির্দেশ

Online Desk আগস্ট 28, 2026
B-1.jpg

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, বজবজে ৩ হাজার গাছ বিতরণ

Online Desk আগস্ট 28, 2026
Wahdoo.jpg

মেহেরাজের পদত্যাগে সমস্যায় মহামেডান

Online Desk আগস্ট 28, 2026

You may have missed

Nepal.jpg

নেপালে বন্যার ধ্বংসলীলার মধ্যে আরও একটি বাঁধ ভাঙলো তিব্বতে, নিরাপদ স্থানে সরে যাওয়া নির্দেশ

Online Desk আগস্ট 28, 2026
B-1.jpg

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, বজবজে ৩ হাজার গাছ বিতরণ

Online Desk আগস্ট 28, 2026
Wahdoo.jpg

মেহেরাজের পদত্যাগে সমস্যায় মহামেডান

Online Desk আগস্ট 28, 2026
1000370615.jpg

সপ্তাহান্তে ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক শিয়ালদহ শাখায়, বাতিল একাধিক লোকাল!

Online Desk আগস্ট 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.