Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে সোনার খনি ধসে ভয়াবহ দুর্ঘটনা, মৃত অন্তত ৩০

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে সোনার খনি ধসে ভয়াবহ দুর্ঘটনা, মৃত অন্তত ৩০

Online Desk আগস্ট 19, 2026
africa.png

ওঙ্কার ডেস্ক: সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ভয়াবহ খনি দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ৩০ জনের। মঙ্গলবার সকালে দেশের পশ্চিমাঞ্চলের নানা-মাম্বেরে প্রিফেকচারের আব্বা এলাকায় একটি সোনার খনি আচমকাই ধসে পড়ে। দুর্ঘটনার সময় খনির ভিতরে বহু শ্রমিক কাজ করছিলেন। ধসের পর তাঁদের মধ্যে বেশ কয়েকজন মাটির নিচে আটকে পড়েন। এখনও তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, এটি একটি ছোট আকারের, কারিগরি দিক থেকে অনুন্নত ‘আর্টিজানাল’ সোনার খনি। মঙ্গলবার সকালে আচমকা খনির কাঠামো ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে মাটি ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন শ্রমিকরা। স্থানীয় বাসিন্দা এবং উদ্ধারকারী দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।
উদ্ধারকারীরা এখনও পর্যন্ত অন্তত ৩০টি মৃতদেহ খনি থেকে বের করে আনতে সক্ষম হয়েছেন। কয়েকজন আহত শ্রমিককেও উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে আরও শ্রমিক আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ যত এগোচ্ছে, তাঁদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ততই কমে আসছে বলে জানিয়েছেন এক জীবিত শ্রমিক।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। উদ্ধারকারীদের কাজও অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। মাটি ও ধ্বংসস্তূপ সরিয়ে ভিতরে পৌঁছনোর চেষ্টা চলছে। স্থানীয় প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষও উদ্ধারকাজে সহযোগিতা করছেন। আহত ও ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য আরও সহায়তার আবেদন জানিয়েছেন স্থানীয় প্রশাসনের একাধিক আধিকারিক। দেশের বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক মানুষ ছোট ও অনিয়ন্ত্রিত সোনার খনিতে কাজ করেন। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, আধুনিক প্রযুক্তি এবং প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামের অভাবের কারণে এই ধরনের খনিতে দুর্ঘটনার ঝুঁকি অত্যন্ত বেশি। খনি ধসে পড়া, মাটির নিচে চাপা পড়া এবং অন্যান্য দুর্ঘটনায় মাঝেমধ্যেই প্রাণহানির ঘটনা ঘটে।

Continue Reading

Previous: বিধায়কদের গাড়ি ও চালকের জন্য মাসে ৭৫ হাজার! বড় ঘোষণা বিজয়ের
Next: গ্রীন কার্ডে ফের নয়া নিয়ম; মাথায় ভাঁজ ভারতীয়দের?

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.