Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পড়ুয়াদের কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগ, হার্ভার্ডে বিদেশি ছাত্র ভর্তি স্থগিত করল ট্রাম্প প্রশাসন!

পড়ুয়াদের কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগ, হার্ভার্ডে বিদেশি ছাত্র ভর্তি স্থগিত করল ট্রাম্প প্রশাসন!

Online Desk মে 23, 2025
20250523_111704.jpg

ওঙ্কার ডেস্ক: নাম করা মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি পড়ুয়াদের ভর্তি স্থগিত করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। চিনের কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগ, হিংসা ছড়ানো এবং ইহুদি বিদ্বেষ এর অভিযোগে এই সিদ্ধান্ত বলে বৃহস্পতিবার মার্কিন স্বরাষ্ট্র দফতরের তরফে জানানো হয়েছে।

এই সিদ্ধান্তের কথা মার্কিন স্বরাষ্ট্র সচিব ক্রিস্টি নোয়েম হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে জানিয়েছেন। সেই সঙ্গে এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রশাসন হাভার্ডের কাছে জবাব চাইছে। ওরা নানা রকম হিংসা ও ইহুদিবিদ্বেষে অভিযুক্ত। চিনা কমিউনিস্ট পার্টির সঙ্গেও যোগসাজেশ রয়েছে। বিদেশি ছাত্র ভর্তি করানো কোনও অধিকার নয়, এটা এক ধরনের সুবিধা মাত্র।’ তাঁর আরও সংযোজন, ‘বিদেশি পড়ুয়াদের কাছ থেকে চড়া হারে ফি নিয়ে হার্ভার্ড কর্তৃপক্ষ তাদের কোটি কোটি ডলারের তহবিল বাড়াচ্ছে।’

বিশ্ববিদ্যালয়কে পাঠানো চিঠিতে বলা হয়েছে, কর্তৃপক্ষ যদি ৭২ ঘন্টার মধ্যে উপযুক্ত জবাব দিতে পারে তাহলে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হবে। ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপের পর সমস্যায় পড়বেন হার্ভার্ডে পাঠরত বিদেশি পড়ুয়ারা। অন্য দিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে এই পদক্ষেপকে ‘অবৈধ’ এবং ‘প্রতিশোধমূলক’ বলে আখ্যা দিয়েছে। বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ‘সরকারের এই পদক্ষেপ আইন বিরোধী। আমরা হার্ভার্ডের আন্তর্জাতিক ছাত্র ও গবেষকদের স্বাগত জানানোর ক্ষমতা অটুট রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ছাত্ররা বিশ্বের ১৪০টিরও বেশি দেশ থেকে আসেন এবং তাঁরা বিশ্ববিদ্যালয় ও এই দেশকে সমৃদ্ধ করেন।’

Post Views: 275

Continue Reading

Previous: ভয়াবহ দুর্ঘটনা ক্যালিফোর্নিয়ায়, বিমান ভেঙে পড়ল রাস্তায়, ১৫টি বাড়িতে অগ্নিকাণ্ড
Next: শুক্রবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে রয়েছে নিম্নচাপের ভ্রুকুটি

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.