Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৫৫, গ্রেফতার ৩

হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৫৫, গ্রেফতার ৩

Online Desk নভেম্বর 27, 2025
Bejing-Fire-Update.jpg

ওঙ্কার ডেস্ক: চিনের হংকংয়ের তাই পো এলাকার আবাসন কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫। এখনও নিখোঁজ রয়েছেন ২০০ জনের বেশি। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইঞ্জিনিয়ারিং সংস্থার তিন আধিকারিককে গ্রেফতার করা হয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনায়।

সংবাদ মাধ্যম সূত্রের খবর, যে আবাসনে আগুন লেগেছে সেই আবাসন কমপ্লেক্সটি ১৯৮০ সালে নির্মিত হয়। কমপ্লেক্সের একটি ব্লকে মেরামতির কাজ চলছিল। সেখানে বাঁশের মাচায় কোনও ভাবে আগুন লেগে যায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য ব্লকেও। আটটি ব্লকের মধ্যে সাতটিই আগুনের গ্রাসে চলে যায়। আগুন লাগার পর দমকলের ১৪০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছেন তাঁরা। শেষ পাওয়া খবর অনুযায়ী প্রায় ৯০০ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে রয়েছে ৬০টি অ্যাম্বুল্যান্স।

বৃহস্পতিবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর। কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। হংকংয়ের চিফ এগজিকিউটিভ অফিসার জন লি বিষয়টি নিয়ে বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও দমকল যৌথভাবে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। পাশাপাশি এই অগ্নিকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার ভোরে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ধৃতদের নাম পরিচয় প্রশাসনের তরফে জানানো হয়নি।

Post Views: 91

Continue Reading

Previous: উত্তরপ্রদেশে এসআইআর এর কাজের চাপে আত্মঘাতী সরকারি কর্মী
Next: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’, ৩০ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.