Skip to content
আগস্ট 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • জেলের মধ্যে মৃত্যু হয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের? বিস্ফোরক দাবি সাংবাদিকের

জেলের মধ্যে মৃত্যু হয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের? বিস্ফোরক দাবি সাংবাদিকের

Online Desk আগস্ট 12, 2026
1000363536.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে জল্পনা চলছে। সেই আবহে বিস্ফোরক দাবি করলেন এক পাক সাংবাদিক। তাঁর দাবি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যু হয়েছে জেলের মধ্যে। যদিও সরকারি ভাবে এই তথ্যে কোনও সিলমোহর দেওয়া হয়নি।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই প্রধান ইমরান খান মারা গিয়েছেন বলে কয়েক মাস আগেই গুঞ্জন ছড়িয়েছিল। সে সময় তাঁর পরিবারের অনেক সদস্য অভিযোগ করেছিলেন, ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খান দাবি করেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী আর নেই। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সেনাবাহিনীর তিন সূত্র তাঁকে জানিয়েছে, ইমরান খান আর আমাদের মাঝে নেই।’ তবে তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট সূত্রের দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ক্রিকেট জগৎ থেকে রাজনীতিতে আসা ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সাল থেকে একাধিক মামলায় আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। তাঁর দল, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ, বারবার অভিযোগ করে আসছে, তাঁকে পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। পিটিআই এর দাবি, চোখের সমস্যা-সহ তাঁর অন্যান্য শারীরিক অসুস্থতা রয়েছে। সে জন্য তাঁকে পর্যাপ্ত চিকিৎসাও দেওয়া হচ্ছে না। মঙ্গলবার অর্থাৎ ১১ আগস্ট ইমরান খানের পরিবারের সদস্য ও দলীয় কর্মীরা অভিযোগ করেন, তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়লেও প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী ও পিটিআই নেতা সোহেল আফ্রিদির দাবি, ‘২০ লক্ষেরও বেশি মানুষ রাস্তায় নামার জন্য প্রস্তুত।’ পাকিস্তান সরকারকে নিশানা করে তিনি বলেন, ‘দেশের তরুণদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়তে পারে সরকারের কাছে।’

Post Views: 24

Continue Reading

Previous: ৯০০ থেকে ২৩৫! অস্তিত্বের সংকটে বাংলার প্রাচীন টোল শিক্ষা, পণ্ডিতদের ডেপুটেশন উচ্চশিক্ষামন্ত্রীর কাছে
Next: নেতাজির নামে হবে বিধায়ক সেবা কেন্দ্র, মাসে ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

1000228777.jpg

তৃণমূল সরকারের ইস্যু করা ওবিসি-এ, ওবিসি-বি শংসাপত্র বাতিল হাইকোর্টের

Online Desk আগস্ট 12, 2026
NETAJI-SUBHASH-CHANDRA-BOSE.png

নেতাজির নামে হবে বিধায়ক সেবা কেন্দ্র, মাসে ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk আগস্ট 12, 2026
swami-nirgun.png

৯০০ থেকে ২৩৫! অস্তিত্বের সংকটে বাংলার প্রাচীন টোল শিক্ষা, পণ্ডিতদের ডেপুটেশন উচ্চশিক্ষামন্ত্রীর কাছে

Online Desk আগস্ট 12, 2026

You may have missed

1000228777.jpg

তৃণমূল সরকারের ইস্যু করা ওবিসি-এ, ওবিসি-বি শংসাপত্র বাতিল হাইকোর্টের

Online Desk আগস্ট 12, 2026
NETAJI-SUBHASH-CHANDRA-BOSE.png

নেতাজির নামে হবে বিধায়ক সেবা কেন্দ্র, মাসে ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk আগস্ট 12, 2026
1000363536.jpg

জেলের মধ্যে মৃত্যু হয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের? বিস্ফোরক দাবি সাংবাদিকের

Online Desk আগস্ট 12, 2026
swami-nirgun.png

৯০০ থেকে ২৩৫! অস্তিত্বের সংকটে বাংলার প্রাচীন টোল শিক্ষা, পণ্ডিতদের ডেপুটেশন উচ্চশিক্ষামন্ত্রীর কাছে

Online Desk আগস্ট 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.