Skip to content
আগস্ট 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নেতাজির নামে হবে বিধায়ক সেবা কেন্দ্র, মাসে ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রীর

নেতাজির নামে হবে বিধায়ক সেবা কেন্দ্র, মাসে ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk আগস্ট 12, 2026
NETAJI-SUBHASH-CHANDRA-BOSE.png

ওঙ্কার ডেস্ক: বিগত কয়েক দিন ধরে স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে অপপ্রচার ছড়িয়েছেন বিজেপি বিধায়ক অনন্ত মহারাজ। স্বাধীনতা সংগ্রামে নেতাজির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রকাশ্যে অপমান করেছে বিজেপি বিধায়ক। আবার নাম না করে ‘ফরোয়ার্ড ব্লকের গুন্ডা’ বলে কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। অন্যদিকে কোন সরকারি অনুমতি ছাড়াই রামপুরহাটে রাতারাতি গেরুয়া ফলকে ‘নেতাজি সুভাষ রোড’-এর বদলে নাম হয়ে যায় ‘ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি রোড’। নাম সেই সব ঘটনার আবহেই নেতাজির সম্মান অক্ষুন্ন রাখতে নয়া নির্দেশিকা রাজ্য সরকারের। নবান্না তরফ থেকে জানান হয় এবার থেকে রাজ্যের বিধায়ক সেবা কেন্দ্র গুলির নাম রাখতে হবে ‘নেতাজি সেবা কেন্দ্র’, তবেই মিলবে আর্থিক সাহায্য।
রাজ্যের বিধায়কদের জন্য নতুন নির্দেশিকা জারি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন, এবার থেকে বিধায়কদের সেবা কেন্দ্রগুলির নাম রাখা হবে ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র’। সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা এবং বিধায়কের কাজ আরও সহজে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। একই সঙ্গে প্রতিটি বিধায়ক সেবা কেন্দ্র পরিচালনার জন্য মাসে ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী আগস্ট মাস থেকেই এই আর্থিক সহায়তা দেওয়ার প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে এই অর্থ পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্তও রাখা হয়েছে। বিধায়ককে তাঁর সেবা কেন্দ্রের নাম ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র’ রাখতে হবে। পাশাপাশি রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি নির্দিষ্ট ছবি দেওয়া হবে। সেই ছবিও সেবা কেন্দ্রে রাখতে হবে। এই শর্তগুলি পূরণ করলেই সংশ্লিষ্ট বিধায়ক প্রতি মাসে ৩০ হাজার টাকা করে পাবেন।
বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেবা কেন্দ্রগুলির কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই অর্থ ব্যবহার করা যাবে। তবে এই আর্থিক সহায়তা পাওয়ার সঙ্গে নাম ও ছবির শর্ত যুক্ত থাকায় বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু বাঙালির আবেগ ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। বিগত কয়েক দিন ধরে নেতাজির সম্মানকে অবমাননা করা, দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকাকে অস্বীকার করাকে এক অভিনব পদক্ষেপ হিসাবেই দেখা হচ্ছে।

Post Views: 46

Continue Reading

Previous: জেলের মধ্যে মৃত্যু হয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের? বিস্ফোরক দাবি সাংবাদিকের
Next: তৃণমূল সরকারের ইস্যু করা ওবিসি-এ, ওবিসি-বি শংসাপত্র বাতিল হাইকোর্টের

সম্পর্কিত গল্প

1000228777.jpg

তৃণমূল সরকারের ইস্যু করা ওবিসি-এ, ওবিসি-বি শংসাপত্র বাতিল হাইকোর্টের

Online Desk আগস্ট 12, 2026
1000363536.jpg

জেলের মধ্যে মৃত্যু হয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের? বিস্ফোরক দাবি সাংবাদিকের

Online Desk আগস্ট 12, 2026
swami-nirgun.png

৯০০ থেকে ২৩৫! অস্তিত্বের সংকটে বাংলার প্রাচীন টোল শিক্ষা, পণ্ডিতদের ডেপুটেশন উচ্চশিক্ষামন্ত্রীর কাছে

Online Desk আগস্ট 12, 2026

You may have missed

1000228777.jpg

তৃণমূল সরকারের ইস্যু করা ওবিসি-এ, ওবিসি-বি শংসাপত্র বাতিল হাইকোর্টের

Online Desk আগস্ট 12, 2026
NETAJI-SUBHASH-CHANDRA-BOSE.png

নেতাজির নামে হবে বিধায়ক সেবা কেন্দ্র, মাসে ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk আগস্ট 12, 2026
1000363536.jpg

জেলের মধ্যে মৃত্যু হয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের? বিস্ফোরক দাবি সাংবাদিকের

Online Desk আগস্ট 12, 2026
swami-nirgun.png

৯০০ থেকে ২৩৫! অস্তিত্বের সংকটে বাংলার প্রাচীন টোল শিক্ষা, পণ্ডিতদের ডেপুটেশন উচ্চশিক্ষামন্ত্রীর কাছে

Online Desk আগস্ট 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.