Skip to content
আগস্ট 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • তৃণমূল সরকারের ইস্যু করা ওবিসি-এ, ওবিসি-বি শংসাপত্র বাতিল হাইকোর্টের

তৃণমূল সরকারের ইস্যু করা ওবিসি-এ, ওবিসি-বি শংসাপত্র বাতিল হাইকোর্টের

Online Desk আগস্ট 12, 2026
1000228777.jpg

ওঙ্কার ডেস্ক: বিগত তৃণমূল সরকারের আমলে ইস্যু করা ওবিসি এ ওবিসি বি শংসাপত্র বাতিল ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এদিন আদালতের রায়ের পর থেকে রাজ্যে আর ওবিসির দু’টি ক্যাটাগরি থাকল না। কেবলমাত্র একটি ওবিসি ক্যাটাগরি থাকল। বিচারপতি জানিয়েছেন, ২০১০ সাল থেকে ইস্যু হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করা হল।

মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে যে সমস্ত ওবিসি শংসাপত্র ইস্যু হয়েছিল, সেগুলি যথাযথ নিয়ম মেনে হয়নি বলে অভিযোগ উঠেছিল। যার ফলে ওবিসি শংসাপত্র নিয়ে জট তৈরি হয়েছিল। কলকাতা হাইকোর্ট থেকে মামলা যায় সুপ্রিম কোর্টে, সর্বোচ্চ আদালত থেকে আবার মামলা ফিরে আসে হাইকোর্টে। ওবিসি শংসাপত্র সংক্রান্ত সেই মামলার শুনানিতে বুধবার হাইকোর্ট জানিয়েছে, ২০১০ থেকে ইস্যু হওয়া ওবিসি সার্টিফিকেট বাতিল করা হল। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ওবিসি-এ এবং ওবিসি-বি ক্যাটাগরি তুলে দেয়। তারা ওবিসি-তে একটিই ক্যাটাগরি রাখে। এবার মমতা সরকারের জারি করা সব ওবিসি-এ ও ওবিসি-বি সার্টিফিকেট বাতিল করল কলকাতা হাইকোর্ট।

রাজ্যের সংখ্যালঘু মুসলিমদেরকে ওবিসির আওতায় এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর্থসামাজিক ভাবে পিছিয়ে থাকা মুসলিম সমাজের উন্নয়নের জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু বিজেপির তরফে অভিযোগ করা হয়, মুসলিম সমাজকে অতিরিক্ত সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে। আর সে কারণেই বিষয়টি নিয়ে মামলা দায়ের হয় আদালতে।

Post Views: 28

Continue Reading

Previous: নেতাজির নামে হবে বিধায়ক সেবা কেন্দ্র, মাসে ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

NETAJI-SUBHASH-CHANDRA-BOSE.png

নেতাজির নামে হবে বিধায়ক সেবা কেন্দ্র, মাসে ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk আগস্ট 12, 2026
1000363536.jpg

জেলের মধ্যে মৃত্যু হয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের? বিস্ফোরক দাবি সাংবাদিকের

Online Desk আগস্ট 12, 2026
swami-nirgun.png

৯০০ থেকে ২৩৫! অস্তিত্বের সংকটে বাংলার প্রাচীন টোল শিক্ষা, পণ্ডিতদের ডেপুটেশন উচ্চশিক্ষামন্ত্রীর কাছে

Online Desk আগস্ট 12, 2026

You may have missed

1000228777.jpg

তৃণমূল সরকারের ইস্যু করা ওবিসি-এ, ওবিসি-বি শংসাপত্র বাতিল হাইকোর্টের

Online Desk আগস্ট 12, 2026
NETAJI-SUBHASH-CHANDRA-BOSE.png

নেতাজির নামে হবে বিধায়ক সেবা কেন্দ্র, মাসে ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk আগস্ট 12, 2026
1000363536.jpg

জেলের মধ্যে মৃত্যু হয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের? বিস্ফোরক দাবি সাংবাদিকের

Online Desk আগস্ট 12, 2026
swami-nirgun.png

৯০০ থেকে ২৩৫! অস্তিত্বের সংকটে বাংলার প্রাচীন টোল শিক্ষা, পণ্ডিতদের ডেপুটেশন উচ্চশিক্ষামন্ত্রীর কাছে

Online Desk আগস্ট 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.