Skip to content
জুন 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পেটের টানে সিঙ্গাপুরে কাজে গিয়ে মিলছে না পারিশ্রমিক, বিদেশ বিভুঁইয়ে বিপাকে ভারতীয় ও বাংলাদেশের শ্রমিকরা

পেটের টানে সিঙ্গাপুরে কাজে গিয়ে মিলছে না পারিশ্রমিক, বিদেশ বিভুঁইয়ে বিপাকে ভারতীয় ও বাংলাদেশের শ্রমিকরা

Online Desk জুন 22, 2026
mechanic.jpg

ওঙ্কার ডেস্ক: রুটিরুজির টানে কাজে গিয়েছিলেন সিঙ্গাপুরে। কিন্তু সে দেশে কাজ করেও মিলছে না পারিশ্রমিক। আর যার ফলে বিপাকে পড়েছেন শতাধিক এমন শ্রমিক। তাঁরা ভারত ও বাংলাদেশ থেকে গিয়েছেন বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে সোমবার তাঁরা সিঙ্গাপুরের মানবসম্পদ মন্ত্রকে অভিযোগ দায়ের করেছেন।

রিপোর্ট অনুসারে, এসি রক্ষণাবেক্ষণকারী সংস্থা কেপিএ ইঞ্জিনিয়ারিং-এ কর্মরত ছিলেন ওই শ্রমিকরা। গত দুই মাস ধরে তাঁরা কোনও বেতন পাননি বলে অভিযোগ। এদিকে কোম্পানিটি বন্ধ হয়ে গেছে। সম্পত নামের এক ভারতীয় কর্মী জানান, কোম্পানি ও ঊর্ধ্বতন আধিকারিকদের বিষয়টি জানানো সত্ত্বেও গত দুই মাস তাঁদের বেতন দেওয়া হয়নি। ওই কর্মী বলেন, ‘আমরা শুনেছি কোম্পানিটি বন্ধ হয়ে গিয়েছে। আমরা চিন্তিত, কারণ বেশ কিছুদিন ধরে আমাদের বেতন দেওয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা বুঝতে পারছিলাম না আর কার কাছে যাব।’ ৩৬ বছর বয়সী রাজেন্দ্রন বার্থাপ জানান, তিনি মন্ত্রকের আধিকারিকদের কাছে বেতনের বিষয়টি তুলে ধরেছেন। তাঁরা গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। নথি অনুযায়ী, কেপিএ ইঞ্জিনিয়ারিং-এর পরিচালক দুজন। তাঁরা দুজনেই বিদেশি নাগরিক। হিলভিউ নামের একটি আবাসিক এলাকায় তাঁদের ঠিকানা রয়েছে। তাঁদের মধ্যে এক জন সিঙ্গাপুরের বাসিন্দা। ইঞ্জিনিয়ারিং, প্লাম্বিং ও এসি মেশিন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আরও ছয়টি কোম্পানির ডিরেক্টর তিনি।

Post Views: 18

Continue Reading

Previous: ডিএ বঞ্চনা ও শিল্পপলায়নের অভিযোগে তোপ, ২০% ডিএ-সহ শিল্পে নতুন রূপরেখার ঘোষণা বাজেটে
Next: ওডিশায় উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ; আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ বিজেপি নেতার ভাইপোর বিরুদ্ধে

সম্পর্কিত গল্প

202606223835168.jpeg

কংগ্রেস হিন্দু-বিরোধী দল; বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা সি টি রবির

Online Desk জুন 22, 2026
fire-1280.jpg

লখনউয়ের কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ জনের মৃত্যু, আটকে একাধিক, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

Online Desk জুন 22, 2026
FotoJet.jpg

‘জি বাংলার রান্নাঘর’এ নতুন মুখ, বিশ্বনাথ বসুর সঙ্গে বিনোদন দিতে আসছে রিখিয়া রায় চৌধুরীও

Online Desk জুন 22, 2026

You may have missed

202606223835168.jpeg

কংগ্রেস হিন্দু-বিরোধী দল; বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা সি টি রবির

Online Desk জুন 22, 2026
fire-1280.jpg

লখনউয়ের কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ জনের মৃত্যু, আটকে একাধিক, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

Online Desk জুন 22, 2026
FotoJet.jpg

‘জি বাংলার রান্নাঘর’এ নতুন মুখ, বিশ্বনাথ বসুর সঙ্গে বিনোদন দিতে আসছে রিখিয়া রায় চৌধুরীও

Online Desk জুন 22, 2026
police-d.jpg

ঘুমন্ত অবস্থায় দাদা, বৌদি ও ভাইপোকে কুপিয়ে খুন কিশোরের! ভয়াবহ ঘটনা উত্তরপ্রদেশে

Online Desk জুন 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.