Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ২০২২ সাল থেকে পাকিস্তানের জেলে বন্দি, আত্মহত্যা করলেন ভারতীয় মৎস্যজীবী

২০২২ সাল থেকে পাকিস্তানের জেলে বন্দি, আত্মহত্যা করলেন ভারতীয় মৎস্যজীবী

Online Desk মার্চ 27, 2025
death.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের জল সীমানায় প্রবেশ করার অভিযোগে ২০২২ সালে তাঁকে গ্রেফতার করেছিল পাকিস্তানের পুলিশ। সেই থেকে জেলে বন্দি ছিলেন ৫২ বছর বয়সী ভারতীয় মৎস্যজীবী গৌরব রাম আনন্দ। মঙ্গলবার জেলের শৌচালয়ের ভিতর থেকে সেই মৎস্যজীবীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের তরফে এই খবর জানানো হয়েছে।

জেল কর্তৃপক্ষের সূত্র উল্লেখ করে ওই সংবাদ মাধ্যম জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার হন আনন্দ। মালির জেল সুপার আরশাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই বন্দি শৌচালয়ে গিয়েছিলেন, সেখানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। ভোর ২টো ২০ মিনিট নাগাদ তঁকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন বলে জানান তিনি। ওই মৎস্যজীবীর মৃতদেহ সোহরাব গোঠে এধি ফাউন্ডেশনের কোল্ড স্টোরেজ সংরক্ষণ করে রাখার নির্দেশ দিয়েছেন একজন ম্যাজিস্ট্রেট। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত ওই ভারতীয় মৎস্যজীবীর দেহ সংরক্ষণ করে রাখা হবে।

উল্লেখ্য, এর আগেও পাকিস্তানের জেলে বন্দি করা হয়েছে বহু মৎস্যজীবীকে আন্তর্জাতিক জলসীমানা লঙ্ঘন করার অভিযোগে। সাম্প্রতিক ঘটনাটি মৎস্যজীবীদের দুর্দশার চিত্রে নতুন সংযোজন। প্রসঙ্গত আধুনিক নেভিগেশন সিস্টেমের অভাবে বহু মৎস্যজীবী ভুল করে বিদেশী জলসীমায় প্রবেশ করে গ্রেফতার হন। সরকারি সূত্রে খবর, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ জন ভারতীয় মৎস্যজীবী এবং ১১৭৩টি নৌকা পাকিস্তানের হেফাজতে রয়েছে।

Post Views: 86

Continue Reading

Previous: এপ্রিলে ব্রিগেডের ডাক দিয়েছে সিপিএম, ফের নবান্ন অভিযানে শুভেন্দু
Next: ফের সেরা ৩’ এ- জি বাংলা, তবে পিছিয়ে নেই জলসাও

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.