Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গুলিবিদ্ধ হয়ে কানাডায় ভারতীয় ছাত্রীর মৃত্যু

গুলিবিদ্ধ হয়ে কানাডায় ভারতীয় ছাত্রীর মৃত্যু

Online Desk এপ্রিল 19, 2025
20250419_100759.jpg

ওঙ্কার ডেস্ক: কানাডায় এক ২১ বছর বয়সী ভারতীয় ছাত্রীর গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল। কাজে যাওয়ার জন্য বাস স্টপে অপেক্ষা করছিল ওই ছাত্রী, সেই সময় একটি গাড়ির ভিতর থেকে একটি গুলি এসে তার দেহে লাগে। এই ঘটনায় ইতিমধ্যে বিবৃতি দিয়েছে টরন্টোর ভারতীয় কনস্যুলেট।

ভারতীয় কনস্যুলেটের তরফে জানানো হয়েছে, নিহত ছাত্রীর নাম হরসিমরত রন্ধাওয়া। অন্টারিওর হ্যামিল্টনের মোহক কলেজের ছাত্রী ছিল সে। সে একজন নির্দোষ পথচারী ছিল বলে বিবৃতিতে জানানো হয়েছে। এই ঘটনার পর গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে হ্যামিল্টন পুলিশ।

টরন্টোর ভারতীয় কনস্যুলেট জেনারেল শুক্রবার বলেন, ‘অন্টারিওর হ্যামিল্টনে ভারতীয় ছাত্রী হরসিমরত রন্ধাওয়ার মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

বিবৃতিতে বলা হয়েছে, ‘পুলিশের মতে, সে নির্দোষ ছিল, দুটি গাড়ির গুলি চালানোর সময় একটি বিপথগামী গুলি গিয়ে তার দেহে লাগায় মারাত্মকভাবে জখম হয়। বর্তমানে একটি হত্যাকাণ্ডের তদন্ত চলছে। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি এবং প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করছি। এই কঠিন সময়ে আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা শোকাহত পরিবারের সঙ্গে রয়েছে।’

অন্যদিকে হ্যামিল্টন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭.৩০ মিনিট নাগাদ হ্যামিল্টনের আপার জেমস এবং সাউথ বেন্ড রোডের কাছে গুলি চালানোর খবর পায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে রন্ধাওয়াকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। তার মৃত্যু হয়।

Post Views: 108

Continue Reading

Previous: দিল্লিতে বাড়ি ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তূপে আটকে বহু
Next: মহিলাদের মত পুরুষরাও চ্যাম্পিয়ন হবে আশায় ইস্টবেঙ্গল

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.