Skip to content
জুন 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলায় পুরোদমে কাজ শুরু করল ভারতীয় সেনার হাসপাতাল

ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলায় পুরোদমে কাজ শুরু করল ভারতীয় সেনার হাসপাতাল

Online Desk জুন 29, 2026
operation-amistad.jpg

ওঙ্কার ডেস্ক: জোড়া ভূমিকম্পের ফলে ভেনেজুয়েলায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন শতাধিক। প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত দেশটির পাশে দাঁড়াতে অপারেশন আমিস্তাদ শুরু করেছে ভারত। এই অভিযানের অংশ হিসেবে নয়াদিল্লির তরফে ত্রাণ ও চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে দেশটিতে। সেই সঙ্গে পাঠানো হয়েছে চিকিৎসকদের বিশেষ দলও। সোমবার সরকারি ভাবে জানানো হয়েছে, ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলায় মোতায়েন করা ভারতীয় সেনার ফিল্ড হাসপাতাল পুরোদমে কাজ শুরু করেছে। ২৪ ঘণ্টা এই হাসপাতালের তরফে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে।

ভেনেজুয়েলায় অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, অত্যন্ত অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত ভারতীয় মেডিকেল দল কারাকাসের আন্তর্জাতিক লা রিনকোনাদা রেসট্র্যাকে একটি ক্যাম্প তৈরি করেছে। সমাজ মাধ্যমে একটি পোস্ট করে জানানো হয়েছে, মেডিকেল ক্যাম্পটি ‘পুরোপুরি সক্রিয় রয়েছে। ২৪ ঘণ্টাই পরিষেবা দেওয়া হচ্ছে। সবই বিনামূল্যে।’ উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। গত এক শতাব্দীর মধ্যে এ|টি ছিল সবচেয়ে শক্তিশালী কম্পন সে দেশে। এই বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে রবিবার পর্যন্ত ১,৪৫০-। এছাড়াও হাজার হাজার মানুষ জখম হন। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সমাজ মাধ্যমে জানিয়েছেন, ভেনেজুয়েলায় ‘অপারেশন আমিস্তাদ’ চলছে। তিনি লেখেন, সেনাবাহিনীর ফিল্ড হাসপাতালটি ‘ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে’।

তিনি আরও জানান, ভারতীয় সেনাবাহিনীর চিকিৎসকরা মানুষকে চিকিৎসা পরিষেবা দিচ্ছে। ভেনেজুয়েলার স্বাস্থ্য উপমন্ত্রী এবং রাজধানী অঞ্চলের সরকারি প্রধান ফিল্ড হাসপাতালটি পরিদর্শন করেছেন। রবিবার ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জানান, ভারতের পাঠানো ত্রাণসামগ্রী, চিকিৎসা সরঞ্জাম এবং ফিল্ড হাসপাতাল ইউনিট ভেনেজুয়েলায় পৌঁছে ত্রাণ কাজে ভূমিকা নিচ্ছে।

Post Views: 21

Continue Reading

Previous: দেরি হলে আকাশ ভেঙে পড়বে না, রাম মন্দিরে চুরির তদন্তে বলল সুপ্রিম কোর্ট
Next: পাঞ্জাবে ভোটে লড়তে হিন্দুত্ববাদের হাত ধরতে চায়ছে কেজরিওয়ালের আপ

সম্পর্কিত গল্প

bhushe.jpg

মহারাষ্ট্রে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত মারাঠি ভাষা বাধ্যতামূলক

Online Desk জুন 29, 2026
CAB.jpg

সৌরভ ঘনিষ্ট অম্বরীশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হাইকোর্টের আইনজীবী

Online Desk জুন 29, 2026
germany-police.jpg

জার্মানিতে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের! নিহত ৫, গ্রেফতার ১

Online Desk জুন 29, 2026

You may have missed

bhushe.jpg

মহারাষ্ট্রে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত মারাঠি ভাষা বাধ্যতামূলক

Online Desk জুন 29, 2026
G-5.jpg

ঝাড়গ্রামে গঙ্গা মিশন, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ সহ একাধিক কর্মসূচি

Online Desk জুন 29, 2026
CAB.jpg

সৌরভ ঘনিষ্ট অম্বরীশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হাইকোর্টের আইনজীবী

Online Desk জুন 29, 2026
germany-police.jpg

জার্মানিতে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের! নিহত ৫, গ্রেফতার ১

Online Desk জুন 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.