Skip to content
জুন 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দেরি হলে আকাশ ভেঙে পড়বে না, রাম মন্দিরে চুরির তদন্তে বলল সুপ্রিম কোর্ট

দেরি হলে আকাশ ভেঙে পড়বে না, রাম মন্দিরে চুরির তদন্তে বলল সুপ্রিম কোর্ট

Online Desk জুন 29, 2026
ram-mandir.jpg

ওঙ্কার ডেস্কঃ রামমন্দিরের চুরি নিয়ে উত্তাল দেশ। এই চুরির তদন্তভার যেন সিবিআইকে দেওয়া হয়, সেই মতো আবেদনও জানানো হয়েছে। সোমবার সেই মামলার শুনানি চলাকালীনই শীর্ষ আদালত জানাল, এই ঘটনায় কিছুটা দেরি হলে আকাশ ভেঙে পড়বে না।
রামমন্দিরে চুরির ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি শীল নাগুর বেঞ্চে এই আবেদন জমা পড়ে। তবে দ্রুত শুনানির আবেদন খারিজ হয়ে যায়। দুই বিচারপতির বেঞ্চের মতে, গ্রীষ্মের ছুটির পর এই মামলা সংক্রান্ত কার্যকলাপ হতেই পারে। এই সময়টুকুর জন্য মাথায় আকাশ ভেঙে পড়বে না।
প্রসঙ্গত, রাম মন্দিরের চুরির ঘটনায় একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে। ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন আটজন। এই চুরির ঘটনায় যেসব রাঘব বোয়ালরা আছেন তাদের গ্রেফতারি চেয়ে সরব হয়েছে কংগ্রেস।
অন্যদিকে, সিটের রিপোর্টে উঠে এসেছে, রামমন্দিরে নগদ প্রণামী জমা পড়েছে ৩,৫০০ কোটি টাকারও বেশি, সঙ্গে অগণিত সোনা-রুপোর গয়না৷ এই ধনরাশির একটা বড় অংশের কোনও হদিশ মিলছে না৷ মন্দিরের ভিতরের লোকেরাই যুক্ত বলে সম্ভাবনা ছিল বলে জানিয়েছেন তদন্তকারীরা।
কংগ্রেস নেতা রাজীব শুক্লার সাফ কথা, “এ পর্যন্ত যারা গ্রেফতার হয়েছে, তারা নিতান্তই চুনোপুঁটি। রাঘব বোয়ালরা এখনও আড়ালে। যে চুরির অঙ্কটা কয়েকশো কোটি ছাড়িয়ে কয়েক হাজার কোটির গণ্ডিতে, সেই চুরিতে বড় মাথারা জড়িত আছেই। তাঁদের খুঁজে বের করে শাস্তি দিতেই হবে।”

Post Views: 17

Continue Reading

Previous: জম্মুর ক্যাম্পে মহিলা কনস্টেবলের ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
Next: ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলায় পুরোদমে কাজ শুরু করল ভারতীয় সেনার হাসপাতাল

সম্পর্কিত গল্প

bhushe.jpg

মহারাষ্ট্রে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত মারাঠি ভাষা বাধ্যতামূলক

Online Desk জুন 29, 2026
CAB.jpg

সৌরভ ঘনিষ্ট অম্বরীশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হাইকোর্টের আইনজীবী

Online Desk জুন 29, 2026
germany-police.jpg

জার্মানিতে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের! নিহত ৫, গ্রেফতার ১

Online Desk জুন 29, 2026

You may have missed

bhushe.jpg

মহারাষ্ট্রে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত মারাঠি ভাষা বাধ্যতামূলক

Online Desk জুন 29, 2026
G-5.jpg

ঝাড়গ্রামে গঙ্গা মিশন, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ সহ একাধিক কর্মসূচি

Online Desk জুন 29, 2026
CAB.jpg

সৌরভ ঘনিষ্ট অম্বরীশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হাইকোর্টের আইনজীবী

Online Desk জুন 29, 2026
germany-police.jpg

জার্মানিতে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের! নিহত ৫, গ্রেফতার ১

Online Desk জুন 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.