Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মার্কিন ঘাঁটিতে হামলা হলে ইরানকে তছনছ করার হুমকি ট্রাম্পের

মার্কিন ঘাঁটিতে হামলা হলে ইরানকে তছনছ করার হুমকি ট্রাম্পের

Online Desk জুন 15, 2025
20250608_130340.jpg

ওঙ্কার ডেস্ক: ইরানের বিভিন্ন জায়গায় শুক্রবার থেকে আক্রমণ করছে ইজরায়েল। তার পাল্টা জবাব হিসেবে ইরানও ইজরায়েলে প্রত্যাঘাত হানছে। ইরানের উপর ইজরায়েলের আক্রমণে মার্কিন মদত রয়েছে বলে আগেই অভিযোগ করেছে তেহরান। এমনকি নিজেদের নাগালের মধ্যে থাকা মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে ইরান। সেই আবহে এ বার ইরানকে পাল্টা হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

রবিবার সমাজ মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘ইরানে যে হামলা হয়েছে, তা নিয়ে আমেরিকার কিছুই করার ছিল না। যদি আমাদের উপর কোনও পথে, কোনও ভাবে বা আকারে ইরান হামলা চালায়, তা হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে আপনাদের উপর। এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে, যা আগে কখনও হয়নি।’ তবে উরান ও ইজরায়েল সংঘাত থামিয়ে বোঝাপড়ায় আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি লিখেছেন, ‘ইরান এবং ইজরায়েলের মধ্যে অনায়াসে আমরা একটা চুক্তি করাতে পারি, এই সংঘাত থামাতে পারি।’

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু বিষয়ক আলোচনার কথা ছিল রবিবার। কিন্তু ইজরায়েল ইরানে আক্রমণ করায় সেই আলোচনা ভেস্তে গিয়েছে। এ বিষয়ে তেহরানের বক্তব্য, আলোচনা এবং আক্রমণ একসঙ্গে চলতে পারে না। ইরানের বিদেশ দফতরের মুখপাত্র ইসমাইল বাঘাই সংবাদ মাধ্যমকে বলেছিলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এমন আচরণ করছে যে, আলোচনা অর্থহীন হয়ে পড়েছে। আপনি একই সঙ্গে বোঝাপড়ায় আসতে চান, আবার ইজরায়েলকে ইরানের ভূখণ্ডে আক্রমণ করার সুযোগ করে দিতে চান। দুটো একসঙ্গে হতে পারে না।’

Post Views: 233

Continue Reading

Previous: অপেক্ষার অবসান; ফের চালু উত্তরবঙ্গগামী ট্রেন, কৃষ্ণনগর হয়ে যাত্রা শুরু হামসফর এক্সপ্রেসের
Next: ইরানের পাশে দাঁড়িয়ে ইজরায়েলে আক্রমণ ইয়েমেনের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.