Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গ্যাস বুকিংয়ের নিয়মে আবারও বদল, অপেক্ষা বাড়ল উজ্বলা যোজনার গ্রাহকদের

গ্যাস বুকিংয়ের নিয়মে আবারও বদল, অপেক্ষা বাড়ল উজ্বলা যোজনার গ্রাহকদের

Online Desk মার্চ 25, 2026
GAS.jpg

ওঙ্কার ডেস্কঃ যুদ্ধের জেরে বন্ধ হরমুজ প্রণালী। জ্বালানি সঙ্কটে বিশ্ব জেরবার। ভারতের অবস্থাও শোচনীয়। জ্বালানি সঙ্কটে আবারও চাপে পড়বে ভারতের জনসাধারণ। এবার থেকে ডবল সিলিন্ডারযুক্ত গ্রাহকদের গ্যাস বুকিং করার জন্য আরও বেশিদিন অপেক্ষা করতে হবে জানা গিয়েছে। অপেক্ষা বাড়ল উজ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকদেরও।
সূত্রের খবর, সরকারিভাবে ঘোষণা না হলেও সংস্থাগুলিকে নতুন নিয়ম জানিয়ে দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, যাঁদের ডবল সিলিন্ডার রয়েছে, তাঁদের সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা বাড়িয়ে ৩৫ দিন করা হয়েছে। তবে একটি সিলিন্ডার থাকলে নিয়মে কোনও বদল আসছে না। সিঙ্গল সিলিন্ডার বিশিষ্ট গ্রাহকদের ক্ষেত্রে সেই সময়সীমা আগের মতোই ২৫ দিন। ১৪.২ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে গ্রাম এবং শহরে একই নিয়ম প্রযোজ্য থাকবে।
সূত্রের খবর, প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার প্রকল্পের অধীনে যারা গ্যাস নিয়েছেন তাঁদের ক্ষেত্রে আরও কড়া বিধি নিষেধ। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকেরা একটি সিলিন্ডার বুক করার ৪৫ দিনের মাথায় পরেরটি বুক করতে পারবেন। এর আগে এই সময়সীমা ছিল ২৫ দিন। এ বার সেই সময়সীমা বাড়ল। গ্রাম, শহর সর্বত্র এই নিয়ম প্রযোজ্য।
দেশে জ্বালানির সংকটের কথা মানতে নারাজ কেন্দ্র। মঙ্গলবারও সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতের পর্যাপ্ত অপরিশোধিত তেলের ভাণ্ডার রয়েছে।

Post Views: 119

Continue Reading

Previous: শ্রমিক-সঙ্কটে জেরবার জার্মানি! ভারতের তরুণদের কাজে লাগাচ্ছে দেশটি
Next: পাক জেলে অমানবিক অত্যাচারের শিকার ইমরান খানের স্ত্রী বুশর খান; ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.