Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • শ্রমিক-সঙ্কটে জেরবার জার্মানি! ভারতের তরুণদের কাজে লাগাচ্ছে দেশটি

শ্রমিক-সঙ্কটে জেরবার জার্মানি! ভারতের তরুণদের কাজে লাগাচ্ছে দেশটি

Online Desk মার্চ 25, 2026
20260325_120148.jpg

ওঙ্কার ডেস্ক: শ্রমিক সঙ্কটের মুখে জার্মানি। কর্মী চাহিদা মেটাতে ভারতের তরুণদের কাজের সুযোগ দিচ্ছে দেশটি। বয়স্ক কর্মীরা অবসর নেওয়ার পর স্বাভাবিক ভাবে বহু শূন্য পদ তৈরি হয়েছে। সেই পদগুলি পূরণের জন্য যথেষ্ট তরুণ কর্মী পাওয়া যাচ্ছে না জার্মান মুলুকে।আর সে কারণেই ভারতের তরুণদের সুযোগ দিচ্ছে জার্মানি।

জার্মানিতে ভারতীয়দের কাজের সুযোগটি এসেছিল অকস্মাৎ। জার্মান অর্থনীতিবিদ এবং উদ্যোগপতি হান্ডির্ক ফন উঙ্গার্ন-স্টার্নবার্গ একটি ইমেল পেয়েছিলেন ২০২১ সালের ফেব্রুয়ারিতে। ভারত থেকে যাওয়া সেই ইমেলের সারমর্ম ছিল: “আমাদের কাছে অনেক তরুণ, উদ্যমী কর্মী আছে যারা বৃত্তিমূলক প্রশিক্ষণ খুঁজছে এবং আপনি এ বিষয়ে আগ্রহী কিনা আমরা জানতে চাইছি।”
তখন ফন উঙ্গার্ন-স্টার্নবার্গ দক্ষিণ-পশ্চিম জার্মানির ফ্রাইবুর্গ চেম্বার অফ স্কিলড ক্রাফটস-এ কাজ করতেন। এই বাণিজ্য সংস্থাটি দক্ষ রাজমিস্ত্রি থেকে শুরু করে ছুতার ও কসাই এর ভূমিকায় কাজের জন্য কর্মী সরবরাহ করে।

ভন উঙ্গার্ন-স্টার্নবার্গ বলেন, ‘আমাদের অনেক হতাশাগ্রস্ত মালিক ছিলেন। যারা উপযুক্ত কর্মী খুঁজে পাচ্ছিলেন না।’ তাঁর আরও সংযোজন, ‘তাই আমরা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিলাম।’ ভারতীয় কর্মীদের কাজের সুযোগ দেওয়ার জন্য স্থানীয় কসাই সংস্থার প্রধানকে ফোন করেন তিনি প্রথমে।

২০০২ সালে যেখানে ১৯,০০০ ছোট, পারিবারিক ব্যবসা ছিল, ২০২১ সাল নাগাদ সেই সংখ্যাটা কমে দাঁড়ায় ১১,০০০-এর নীচে। দক্ষ কর্মীর অভাবে নিয়োগকর্তারা কাউকে নিয়োগ করতে পারছিলেন না। কসাইদের সংস্থার প্রধান জোয়াকিম লেডারার বলেন, ‘কসাইয়ের কাজ খুব কঠিন। গত প্রায় ২৫ বছর ধরে তরুণরা অন্য দিকে ঝুঁকছে।’ ভন উঙ্গার্ন-স্টার্নবার্গকে মেল পাঠানো ভারতীয় সংস্থার নাম ছিল, ম্যাজিক বিলিয়ন। ওই সংস্থা ১৩ জন তরুণকে জার্মানি পাঠাতে সক্ষম হয়। ২০২২ সালের তারা জার্মানিতে পৌঁছায়। সুইজারল্যান্ড সীমান্তবর্তী ছোট শহরগুলোতে কসাইখানায় কাজ শুরু করব। সেই ১৩ জন থেকে শুরু করে এখন ২০০ জন তরুণ ভারতীয় জার্মানির মাংসের দোকানে কাজ করছেন। শুধু কসাইখানায় নয়, বেকারিতেও বহু ভারতীয় কাজের সুযোগ পেয়েছেন। রাস্তা নির্মাণ, মেকানিক, রাজমিস্ত্রি-সহ আরও বহু পেশায় ভারতীয়রা আছেন।

উল্লেখ্য জার্মানি এবং ভারত দুই দেশ ২০২২ সালের অভিবাসন ও গতিশীলতা অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর কররে। এর ফলে দক্ষ ভারতীয় কর্মীদের জন্য জার্মানিতে কাজ করা আরও সহজ হয়েছে। ২০২৪ সালের শেষে, জার্মানি ঘোষণা করে, তারা ভারতীয় নাগরিকদের জন্য দক্ষ কাজের ভিসার কোটা বছরে ২০,০০০ থেকে বাড়িয়ে ৯০,০০০ করবে। জার্মানির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে দেশটিতে ১,৩৬,৬৭০ জন ভারতীয় কর্মী ছিলেন, যা ২০১৫ সালে ছিল ২৩,৩২০ জন।

Post Views: 109

Continue Reading

Previous: কোভিডের পর প্রথম এসআইপিতে লোকসান, যুদ্ধের আবহে চিন্তায় বিনিয়োগকারীরা
Next: গ্যাস বুকিংয়ের নিয়মে আবারও বদল, অপেক্ষা বাড়ল উজ্বলা যোজনার গ্রাহকদের

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.