Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • তিন পরমাণুঘাঁটিতে মার্কিন হানায় বিবৃতি দিল ইরান, জনগণের ক্ষতির আশঙ্কা নেই বলে জানাল তেহরান

তিন পরমাণুঘাঁটিতে মার্কিন হানায় বিবৃতি দিল ইরান, জনগণের ক্ষতির আশঙ্কা নেই বলে জানাল তেহরান

Online Desk জুন 22, 2025
irandsd.jpg

ওঙ্কার ডেস্ক: ইরান ও ইজরায়েলের সংঘাতে যোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রবিবার ভোরে ডোনাল্ড ট্রাম্পের বাহিনী ইরানের তিন পরমাণুঘাঁটিতে আঘাত হানে। পরমাণুঘাঁটিতে মার্কিন বাহিনী আঘাত হানলেও কোনও তেজষ্ক্রিয় বিকিরণ হচ্ছে না বলে জানিয়েছে তেহরান। ফলে ওই এলাকায় বসবাসরত স্থানীয়দের ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছে ইরানের ন্যাশনাল নিউক্লিয়ার সেফটি সিস্টেম সেন্টার।

রবিবার ভোরে ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান পরমাণুঘাঁটিতে মার্কিনি আঘাতের পর একটি বিবৃতি দিয়েছে ইরানের ন্যাশনাল নিউক্লিয়ার সেফটি সিস্টেম সেন্টার। তাতে বলা হয়েছে, ‘ওই তিন জায়গার আশপাশে যাঁরা বসবাস করেন, তাঁদের ক্ষতির আশঙ্কা নেই।’ উল্লেখ্য, এর আগে ইজরায়েলও ইরানের পরমাণুঘাঁটি লক্ষ্য করে আক্রমণ শানিয়েছিল। সে বারেও তেজস্ক্রিয় বিকিরণ হয়নি বলে জানিয়েছে তেহরান। ইরানে মার্কিন আঘাত নিয়ে সৌদি আরবের পরমাণু পর্যবেক্ষক সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, ‘ইরানের পরমাণুঘাঁটিতে মার্কিন সামরিক আঘাতের ফলে সৌদি আরব এবং আরব উপসাগরীয় দেশগুলির পরিবেশে তেজস্ক্রিয় বিকিরণের কোনও ঘটনা ঘটেনি।’

এদিন আঘাত হানার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যমে লিখেছেন, ‘আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে—খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।’ সেই সঙ্গে তিনি লেখেন, ‘আমাদের মার্কিন যোদ্ধাদের অভিনন্দন। পৃথিবীতে আর এমন সামরিক শক্তি নেই যারা এটা করতে পারে। এখন শান্তির সময়।’

Post Views: 209

Continue Reading

Previous: ছয় বছর ধরে কলকাতা বিমানবন্দর নিয়ে সমস্যায় অভিনেত্রী কনীনিকা, ক্ষোভ উগরে দিলেন সমাজমাধ্যমে
Next: জুয়া খেলার টাকা দিতে অস্বীকার করায় স্বামীর হাতে আক্রান্ত স্ত্রী

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.