Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরানে পরমাণুঘাঁটিতে আঘাত হানতে কোন অস্ত্র ব্যবহার করেছে ওয়াশিংটন?

ইরানে পরমাণুঘাঁটিতে আঘাত হানতে কোন অস্ত্র ব্যবহার করেছে ওয়াশিংটন?

Online Desk জুন 22, 2025
usa-dd.jpg

ওঙ্কার ডেস্ক: ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান—তিনটি পারমাণবিক ঘাঁটিতে রবিবার ভোরে আক্রমণ করে মার্কিন যুক্তরাষ্ট্র। এই হানায় ট্রাম্পের বাহিনী ব্যবহার করেছিল বি-টু বোমার ও বাঙ্কার বাস্টার।

সামরিক পর্যবেক্ষকদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের অতি-গোপন এবং ভয়ঙ্কর অস্ত্র বি-টু স্টেলথ বোমার। এদিনের আঘাতে এই বোমার ব্যবহার করেছে মার্কিন সেনা। বি-টু স্টেলথ বোমার এর আরেকটি নাম রয়েছে। বি-টু স্পিরিট নামেও এটিকে চিহ্নিত করা হয়। সর্বাধুনিক এবং বিপজ্জনক মার্কিন যুদ্ধবিমান হিসেবে এটিকে মনে করা হয়। পর্যবেক্ষকদের মতে, এটি এমনভাবে তৈরি করা হয়েছে যা সাধারণ রাডারে ধরা পড়ে না। ফলে শত্রুর নজর এড়িয়ে সহজে আঘাত হানতে পারে। এই যুদ্ধবিমানের কিছু বিশেষত্ব রয়েছে— যেমন মাঝপথে জ্বালানি না নিয়েই এটি একটানা ৬,০০০ নটিক্যাল মাইল দূরত্ব অতিক্রম করতে পারে। অনেক উপর থেকে লক্ষ্যবস্তুকে নিশানা করে অপারেশন চালাতে পারে। এর গঠন এক ‘ফ্লাইং উইং’ হওয়ায় রাডার রশ্মিকে প্রতিফলিত হতে বাধা দেয়।

ইরানের পরমাণুঘাঁটিতে আক্রমণ করতে ৩০,০০০ পাউন্ডের বাঙ্কার বাস্টার বোমা বহনে সক্ষম হয়েছে বি-টু বোমার। সেই কারণে এই অভিযানে ব্যবহার করা হয়েছে এই যুদ্ধবিমান। বাঙ্কার বাস্টার জিপিএস-নিয়ন্ত্রিত অতি শক্তিশালী বোমা যা গভীর বাঙ্কার ধ্বংস করতে পারে। এটি শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বিস্ফোরণ ঘটাতে পারে।

Post Views: 203

Continue Reading

Previous: জীবিত মেয়ের কেন শ্রাদ্ধ দিল মা – বাবা?
Next: কোতুলপুরে বিষাক্ত চন্দ্রবোড়া সাপ উদ্ধার, চাঞ্চল্য এলাকাজুড়ে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.